বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৭১১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় আয়েশা হক বলেন, আপনারা বীর মুক্তিযোদ্ধাগণ দেশের শ্রেষ্ঠ সন্তান। আপানাদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমি আপনাদের সকল সুবিধা-অসুবিধায় পাশে থাকতে চাই। আপনারা ও আপনাদের পরিবারের খোঁজ খবর নিতে আমি বাড়ি বাড়ি যাব। উপজেলা প্রশাসনের বরাদ্দের সর্বোচ্চ সুবিধাটা আপনাদের জন্য থাকবে। পাশাপাশি সুন্দর বাহুবল গড়তে আপনাদেরকে পাশে পাব বলে বিশ্বাস রাখি।
এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত-ই-এলাহী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক মিয়া, সহকারি কমান্ডার মোঃ আবুল হোসেন, মোঃ এনামুল হক, মনোরঞ্জন দেব, নায়েক মোঃ আবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব খাঁন, মোঃ আব্দুল্লাহ মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হাজী ফিরোজ আলী, বীর মুক্তিযোদ্ধা ভগনেন্দ্র দেব, আব্দুল মন্নান, মোঃ হাছন আলী, আঃ গফুর, আবুল হাসিম, ইনছাব আলী, আঃ হান্নান, হাবিব উল্লা, সুরত আলী, আমির আলী, আঃ জলিল, আলম খাঁন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com