বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বেতন দিতে দেরী হওয়ায় নবীগঞ্জে ছাত্রীকে বেত্রাঘাত

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৫৭৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ বেতন দিতে দেরী হওয়ায় এক ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি হলেন-নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এন্ড স্কুলের শিক্ষক রাজিব চৌধুরী।
অভিযোগে জানা গেছে, নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এন্ড স্কুলের ৭ম শ্রেণির জনৈক ছাত্রী দরিদ্র পরিবারের হওয়ায় স্কুলের ৪ মাসের বেতন বকেয়া হয়। ছাত্রীটি চলতি মাসের ১৫ জুন ২ মাসের বেতন দিতে চাইলে শিক্ষক রাজিব চৌধুরী উত্তেজিত হয়ে ওই ছাত্রীকে বেত্রাঘাত করেন। এতে ছাত্রীর শরীরে বিভিন্ন স্থানে জখম হয়। বিষয়টি ছাত্রীর বড় ভাই নবীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফর আলীর কাছে লিখিত অভিযোগ করেছেন। শিক্ষকের এহেন আচরণে ক্ষুব্ধ স্কুলের অভিভাবকরা।
এব্যাপারে অভিযুক্ত রাজিব চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে করা এ অভিযোগ মিথ্যা। স্কুলের সভাপতি নবীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, বিষয়টি খতিয়ে দেখছি। এব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, বেতনের জন্য ছাত্র-ছাত্রীর উপর প্রহার করা এক ধরনের বড় অপরাধ। বকেয়া বেতনের জন্য একজন শিক্ষক এমন কাজ করতে পারেন না। ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com