রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামে মদ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। সে ওই গ্রামের কন্টা মিয়ার পুত্র মোঃ বাদাই মিয়া (৩৫)। জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার আমুরোড বাজার নামক স্থানে বাদাই মিয়া (৩৫) মদ খেয়ে মূমুর্ষ অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয় বাজারবাসীরা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদী থেকে এক লন্ড্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার চরহামুয়া গ্রামের কাছে খোয়াই নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়। তার নাম শ্রীকৃষ্ণ শুক্লবৈদ্য (৩৫)। তিনি লাখাই উপজেলার রাঢ়িশাল গ্রামের নগেন্দ্র শুক্লবৈদ্যের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বুল্লা বাজারে লণ্ড্রি ব্যবসা করে আসছিলেন। পুলিশ জানায়, কয়েকদিন আগে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গোসাইপুর এলাকায় ব্যবসায়ী মহিবুর রহমান টিপুর বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ঘরের দরজা ভেঙ্গে রড, সিমেন্ট, পানির পাম্পসহ বিভিন্ন আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে বাণিজ্যিক এলাকার নাঈম মেশিনারীজ এর মালিক টিপু সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। তবে এজাহারে কোন আসামীর নাম উল্লেখ করেননি। মামলা সূত্রে বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। ওই দিন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র‌্যালী নবীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে নতুন বাজার আব্দুল মতিন চৌধুরী স্কোয়ারে এক পথ সভায় মিলিত হয়। ব্যানার ফেষ্টুন নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য র‌্যালী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জায়গা নিয়ে বিরোধের জের ধরে মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগে দায়েরী মামলার আসামীরা বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এতে বাদী পক্ষ ভীত সন্ত্রস্থ অবস্থায় দিনাতিপাত করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কতমতলী গ্রামের আব্দুল জলিল মারা যাবার পর তার স্ত্রী আমিনা খাতুন সন্তানদের নিয়ে স্বামীর স্বামীর ভিটাতে বসবাস বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে সোনাই নদীর ব্রীজের কাছে ইসলামিয়া ফিলিং ট্যান্ডের সামনে যাত্রীবাহীবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মাধবপুর ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। মাধবপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম জানান-বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উল্লেখিত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন অফিসের সামনে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মোঃ সুমন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে শিবপাশা পুলিশ। সুমন আজমিরীগঞ্জ থানার সৌলরী গ্রামের আব্দুল হান্নানের পুত্র। পুলিশ সুত্রে জানায়, গত ২ মে বুধবার সকাল সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে এএসআই সুমন সিংহ, বিস্তারিত
নবীগঞ্জ সংবাদদাতা ॥ একপক্ষ দাবি করছেন নামাজের আগে মিলাদ পড়ানো হোক। অপরপক্ষ দাবি করছেন আগে নামাজ পড়ানো হোক, পরে মিলাদ হবে। এ নিয়ে মসজিদের ভিতরে প্রভাব বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে তর্কাতর্কি। একপর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। এতে আহত হয় অন্তত ২০ জন। এর জের ধরে গতকাল বুধবারও দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে অন্তত বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঝড়ের কারণে মাটিতে পড়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাধবপুরের আহমদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে তকবীর হোসেন (৩০) ও একই গ্রামের রফিক আলীর ছেলে হায়দর আলী (১৫)। স্থানীয় সূত্রে জানা যায়, বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com