শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয় নবীগঞ্জে ব্যালট ছিড়ে ফেলাসহ দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুলকে কারাদন্ড হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বানিয়াচংয়ে বিএনপি-খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ॥ ১ জনের কারাদন্ড হবিগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী জিকে গউছকে জামায়াত প্রার্থীর অভিনন্দন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ

মাধবপুরে বিদ্যুৎ পৃষ্টে নিহত ২ ॥ আহত ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
  • ৬৭১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঝড়ের কারণে মাটিতে পড়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাধবপুরের আহমদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে তকবীর হোসেন (৩০) ও একই গ্রামের রফিক আলীর ছেলে হায়দর আলী (১৫)। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় দিকে মাধবপুরে এলাকায় ঝড় হয়। এ সময় আহমদপুর এলাকায় একটি খুঁটি পড়ে গিয়ে বিদ্যুতের তার রাস্তায় পরে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে তকবীর হোসেন ও হায়দার আলী ধান মাড়াই কাজ শেষ করে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের পা পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করলে দুইজন স্পৃষ্ট হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে গত ১ মে মঙ্গবার দুপুর ১টার দিকে কাঠমিস্ত্রি সালাউদ্দিন (২৫) কাজ করার সময় বৈদ্যুতিক লাইনে শর্ট লেগে গুরুতর আহত হয়। আহত অবস্থা তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসতালে নিয়ে আসলে কর্তবর্ত্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সে ওই উপজেলার হরিতলা গ্রামের জলফু মিয়ার পুত্র।
ডাঃ আরিফুর রহমান সোহাগ জানান আহত আহত সালাউদ্দিনের ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থায় আংশকাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com