বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী তারা মিয়াকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৪৭০ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী চান মিয়াকে পরাজিত করে তারা মিয়া বিজয়ী হয়েছেন। তারা মিয়ার প্রাপ্ত ভোট ১৩১৬৪ এবং চার মিয়ার প্রাপ্ত ভোট ১২৬৯৪। গতকাল শনিবার শনিবার সন্ধ্যা ৭টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের মক্রমপুর গ্রামের হাঁসের খামারী জগলু মিয়ার খামারে ৯শতাধিক হাঁসের বাচ্চার রহস্যজনক মৃত্যু হয়েছে। একসাথে এতগুলো বাচ্চার কিভাবে মৃত্যু হয়েছে, এনিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় বাচ্চাগুলি মারা যায়। ঘটনার রহস্য উদঘাটনে খামারী মালিক বানিয়াচং থানায় জিডি করেছেন। জিডি নং-১৪৯, তারিখ-৪.১১.১৭ইং। জিডিতে জগলু মিয়া উল্লেখ
স্টাফ রিপোর্টার ॥ সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস আর নেই। তিনি শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বনানীর বাসভবন থেকে হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক এই রাষ্ট্রপতির ছেলে মাহমুদ হাসান বিশ্বাসের বরাত দিয়ে বিএনপি
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা-ভাতিজির সংঘর্ষে চাচা নিহত হয়েছেন। এ সময় ৩ ভাতিজি আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম আইন উল্লা (৫৫)। তিনি যাদবপুর গ্রামের মৃত ইদ্রিছ উল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি জমি নিয়ে আইন উল্লা
স্টাফ রিপোর্টার ॥ মানবসভ্যতার ইতিহাসে কলঙ্কময়, রক্তঝরা ও বেদনাবিধুর একটি দিন আজ। ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে। এরপর ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতাকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। জাতীয়
স্টাফ রিপোর্টার ॥ রাজনীতি সিনেমার নায়ক শাকিব খানসহ ৩ জনের বিরুদ্ধে রাজমিস্ত্রির দায়েরকৃত মামলাটি ডিবি অফিসে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মামলার আদেশটি ডিবি অফিসে প্রেরণ করেন। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাজনীতি সিনেমায় অনুমতি ছাড়া অন্যের ফোন নম্বর কব খান (১ম পৃষ্ঠার পর) ব্যবহার করায় চিত্র নায়ক শাকিব খাঁনসহ ৩ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
স্টাফ রিপোর্টার ॥ চোখের জ্যোতি না থাকলেও অসাধারণ স্মরণশক্তি এবং প্রখর বুদ্ধি দিয়ে এক ধাপ (পিএসসি) অতিক্রম করে এবার জে.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করেছে দৃষ্টি প্রতিবন্ধী আমিনুল ইসলাম সোহাগ। বুধবার শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে কেন্দ্র প্রধানের কাছ থেকে জানা যায় সোহাগের তথ্য। সরেজমিনে দেখা যায় ১৯নং হলের প্রথম বেঞ্চে বসে সোহাগ পরীক্ষা দিচ্ছে।
স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার নিজামপুর বাজারে রহস্যজনক অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। এতে ১ জন অগ্নিদগ্ধ হয়েছে। ক্ষতি হয়েছে ৭ লাখ টাকা। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বিছমিল্লাহ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। নিজামপুর গ্রামের কুতুব উদ্দিনসহ তার ভাইয়েরা এই মার্কেটের মালিক। হবিগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম জানান, ওই রাতে খবর