রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

তারা মিয়া বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ৬৯০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী তারা মিয়াকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৪৭০ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী চান মিয়াকে পরাজিত করে তারা মিয়া বিজয়ী হয়েছেন। তারা মিয়ার প্রাপ্ত ভোট ১৩১৬৪ এবং চার মিয়ার প্রাপ্ত ভোট ১২৬৯৪। গতকাল শনিবার শনিবার সন্ধ্যা ৭টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো: নাজিম উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক মনীষ চাকমা এবং পুলিশ সুপার বিধান ত্রিপুরা ভোটার এলাকা পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
সিনিয়র সহকারি পুলিশ সুপার (বাহুবল-নবীগঞ্জ) রাসেলুর  রহমান বলেন, নির্বাচনকে সষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল সর্বদা তৎপর। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। ভোটার উপস্থিতি কম হলেও কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচনে মোট ৪ প্রতিদ্বন্দ্বি ছিলেন। অন্য দুই প্রার্থী হলেন-সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফিরুজ আলী মিয়া (তালা)। তিনি পেয়েছেন ৩৭৬০ ভোট এবং অপর প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ রজিম আলী (আম) পেয়েছেন ১০৭৩ ভোট।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। কয়েকটি কেন্দ্র ঘুরে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের অলস সময় কাটাতে দেখা দেখা গেছে।
মোট ১ লক্ষ ২৪ হাজার ১২০ ভোটারের মধ্যে কাষ্টিং হয়েছে মাত্র ৩০ হাজার ৬৯১টি ভোট। শতকরা হিসেবে ২৫ শতাংশেরও কম।
এ ব্যাপারে বাহুবল সদর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার আব্দুল আওয়াল তবিলদার সবুজ বলেন, বিগত ৩০ বছর যাবত এ কেন্দ্রে ভোট দিচ্ছি। আজকের নির্বাচন একদম ভিন্ন মনে হল। ভোটার উপস্থিতি একেবারে নেই বললেই চলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com