সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচংয়ে খামারীর ৯শতাধিক হাঁসের বাচ্চার রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ৮৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের মক্রমপুর গ্রামের হাঁসের খামারী জগলু মিয়ার খামারে ৯শতাধিক হাঁসের বাচ্চার রহস্যজনক মৃত্যু হয়েছে। একসাথে এতগুলো বাচ্চার কিভাবে মৃত্যু হয়েছে, এনিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় বাচ্চাগুলি মারা যায়। ঘটনার রহস্য উদঘাটনে খামারী মালিক বানিয়াচং থানায় জিডি করেছেন। জিডি নং-১৪৯, তারিখ-৪.১১.১৭ইং।  জিডিতে জগলু মিয়া উল্লেখ করেন, তার খামারে ৩হাজার হাঁসের বাচ্চা রয়েছে। গত আশ্বিন মাসে তিনি একদিন বয়সের ৩ হাজার বাচ্চা কিনে খামার শুরু করেন। শুক্রবার রাতে বাচ্চাগুলোর পরিচর্যা শেষে তিনি ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান ৯৩০টি বাচ্চা মারা গেছে। এছাড়া আরো অনেকগুলো বাচ্চা অসুস্থ হয়ে মারা যাচ্ছে। পরে তিনি বানিয়াচং পশু সম্পদ অফিসে যোগাযোগ করেন। পশু সম্পদ কর্মকর্তা পরীক্ষা-নীরিক্ষা করে মরে যাওয়ার কারণ নিশ্চিত করে মতামত প্রদান করবেন বলে জানান।
এব্যাপারে খামারী জগলু মিয়া জানান, আমার ক্ষতি করার জন্য কেউ হয়ত: বিষপ্রয়োগ করতে পারে অথবা কোন রোগের কারণেও এতসব বাচ্চা মারা যেতে পারে। পশু সম্পদ অফিসের মতামতের পরই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। বানিয়াচং থানার তদন্ত কর্মকর্তা ঘটনার রহস্য উদঘাটন করে পরবর্তীতে মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com