এক্সপ্রেস ডেস্ক ॥ আজ ১০ মহররম। পবিত্র আশুরা। হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবে পরিচিত। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন এই ১০ মহররম। এদিন মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকায় বাসায় ঢুকে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী জনি দাসকে হত্যা ও তার বড় ভাই জীবন দাস জয়কে গুরুতর আহত করার ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানায় নিহ’ত জনির বাবা নরধন দাস এজাহার দাখিল করেন। এজাহারে বলা হয়,
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী জনি হত্যার রহস্য উন্মোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ-র্যাব-সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থা। তবে তাদের ধারণা চোরের দল বাঁচতে গিয়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে। এদিকে তার মৃত্যুর ঘটনায় শহরে বিক্ষোভ অব্যাহত আছে। গতকাল শুক্রবার বিকালে শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্র-জনতা দোষীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ করে। এ ঘটনায় এখনও
স্টাফ রিপোর্টার ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিগত ৫৩ বছর বিভিন্ন দল উলামায়ে কেরামদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে ইসলামের সিঁড়ি ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু তাদের কাছ থেকে ইসলাম, দেশ, মানবতার কল্যাণ আমরা পাই নাই। তিনি বলেন, একাত্তরে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশ পরিচালনা হয়েছে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডাকঘরের দেয়ানত সাহার বাড়ি এলাকায় নিজের ঘরের সামনে ছুরিকাঘাতে জনি দাশ (১৭) নামে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন তাঁর বড় ভাই জীবন দাশ (২২)। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের কারণ ও এর পেছনে কে বা কারা জড়িত, সে বিষয়ে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়ক চারলেনে প্রশস্তকরন প্রকল্প থেকে ইতিপূর্বে বাদ দেওয়া লাখাই অংশকে পুনরায় সংযুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একটি “টেকনিক্যাল কমিটি” গঠন করেছে যোগাযোগ মন্ত্রণালয়। বিগত ২৯ জুন ঢাকায় অনুষ্টিত এই প্রকল্প সংক্রান্ত “প্রজেক্ট স্টিয়ারিং কমিটি”র এক বৈঠকে এই “টেকনিকাল কমিটি” গঠন করা হয়। যোগাযোগ সচিবের অসুস্থতা জনিত অনুপস্থিতিতে বৈঠকে সভাপতিত্ব করেন
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ থানাধীন মডেল বাজারে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী যাত্রী এবং ওই মাইক্রোবাসের চালক। এ সময় আরো ৪ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত নারী যাত্রীর নাম আনোয়ারা বেগম।
নিজস্ব প্রতিনিধি, যুক্তরাষ্ট্র থেকে ॥ অত্যন্ত ঝাঁকজমকপূর্ন জমজমাট পরিবেশে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৯ জুন রবিবার নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে নাচ, গান, মিউজিক্যাল পিলো গেমস, ক্যাপুল গেমস ও অন্যান্য খেলাধুলাসহ র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে নাড়ীর টানে