স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আনোয়ারপুর বাইপাস পয়েন্টে বিদ্যুতের ত্র“টিপূর্ণ ট্রান্সফরমার বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৬টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে-শাহজালাল এন্টার প্রাইজ, তাইবা কর্পোরেশন, চুংহুয়া থাই এলুমোনিয়াম, সামি ভেরাইটিজ স্টোরসহ অন্তত রূপালী সেলুন, আরপি টাইলস এন্ড পাইপ পিডার, জুতার দোকান, চা স্টল।
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহপুর স্টার পরসেলেইনের শ্রমিকরা বেতন বৈষম্য ও বকেয়া বেতনের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন, সমাবেশ ও কর্মবিরতী পালন করেছে। শ্রমিক নেতা আব্দুল আলী, আলী হোসেন সহ কয়েকজন শ্রমিক জানান, গত ৩ সপ্তাহ ধরে কারখানার শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ করা হচ্ছে না।
এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে গৃহকর্মী অঞ্জনা নম’র (১৬) হত্যাকারী সজল ও সহযোগীদের গ্রেপ্তার এবং বিচার দাবিতে গতকাল শহরের নতুন বাজার মোড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বিকাল ৪ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন সড়কে খন্ড
স্টাফ রিপোর্টার ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার কাশিপুর গ্রামে দু’দলের সংঘর্ষে মহিলাসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। গতকাল বিকেলে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-কাশিপুর গ্রামের রুসমত আলী ও ফজর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে জমির আইল কাটা নিয়ে উভয় পক্ষের
স্টাফ রিপোর্টার ॥ চ্যানেল আই’র জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে স্থানীয় সুন্নি সংগ্রাম পরিষদ ও আলেম ওলামারা। গতকাল রাত সাড়ে ১১টার দিকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে হবিগঞ্জ সওদাগর জামে মসজিদ প্রাঙ্গণে এক পথ সভা অনুষ্টিত হয়।
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্যাশিয়ার আব্দুল্লাহ’র বিরুদ্ধে গ্রাহকদের অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। এ সময় হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের হবিগঞ্জ জেলা ইনচার্জ এসকে বাপ্পীকে তারা ঘেরাও করে রাখে। পরে বাপ্পী গ্রাহকদেরকে ১০ সেপ্টেম্বরের ভিতরে অর্থ ফেরত না দিলে ক্যাশিয়ার আব্দুল্লাহ’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাসে গ্রাহকরা তাকে ছেড়ে দেয়।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকার লোকজন বছরের ৬মাস পায়ে এবং ৬ মাস নায়ে চলাফেরা করে। বর্ষাকালে ৬মাস যখন ভাটির জনপদ পানিতে তলিয়ে যায় তখন শিশুরা যেতে পারেনা স্কুলে। সেই বঞ্চিত আর অবহেলিত শিশুদের শিক্ষার আশার আলো দেখাচ্ছে ব্র্যাকের শিক্ষাতরী। ব্র্যাক সূত্রে জানা যায়, ২০১২ সালে হবিগঞ্জের বানিয়াচঙ্গ, লাখাই ও হবিগঞ্জ সদর উপজেলায় ব্র্যাকের
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শিবজয়নগর গ্রামে সোমবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে দুরবাজ বেগম (৭০) নামক এক বৃদ্ধানিহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে আনাই মিয়া (৪০), হেলেনা বেগম (৩০), রুবেল (২৫), বীনা বেগম (২৬) ও নাসির মিয়া (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা
নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান বলেছেন, ষাটের দশকে হ্যারিকেন জ্বালিয়ে যারা লেখাপড়া করেছেন তাদের পড়ালেখার মান ও এখনকার উন্নত তথ্য প্রযুক্তি যুগের পড়ালেখার মাঝে অনেক তফাৎ বিদ্যমান। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিতে হবে। এ জন্য সকলের সমন্বিত প্রচেষ্টা দরকার। তিনি বলেন শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে। গতকাল দুপুরে নবীগঞ্জে প্রাথমিক
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার করাব ইউপি উপ-নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটেছে। পূর্ব সিংহগ্রাম গ্রামের ইয়াছিনিয়া মাদ্রাসা কেন্দ্রে জোরপূর্বক ভোটকক্ষে প্রবেশ করাকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের গুলিতে ৫ জন আহত হয়েছে। ৯টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্রের ভোট গণনা স্থগিত করা হয়েছে। গতকাল রোববার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায়
রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ সর্বত্র সাজ সাজ রব। প্রার্থীরাও আতংকে। জনগনও চিন্তিত। আসলেই প্রত্যাশিত চেয়ারম্যান কে হচ্ছেন। এমন একটি শংকা নিয়ে লাখাই উপজেলার করাব ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ রবিবার। নির্বাচনে ৯টি কেন্দ্রের সবকটিকেই ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন করাব গ্রামের বাসিন্দা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল (কাপ প্লেইট),
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার হামিদনগর-হরিতলা, হামিদনগর-চলিতাতলা রাস্তার বেহাল দশায় সরকারের নজরদারী না থাকায় এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন নিবেদন করার পরও রাস্তা মেরামতের পদক্ষেপ না নেয়ায় এলাকাবাসী প্রতিবাদ সভার আয়োজন করেন। গতকাল বিকাল ৫টায় হামিদনগর সড়কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতকাপন ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই,
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে কিশোরী অঞ্জনা হত্যাকাণ্ডের প্রতিবাদে সচেতন নাগরিক কমিটির নতুন কর্মসূচী ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার রাত ৮ টায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ সচেতন নাগরিক কমিটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল হাকিম। অলিউর রহমান অলির পরিচালনায় বক্তব্য রাখেন চৌধুরী ফয়ছল শোয়েব, আব্দুল আলীম ইয়াছিনী, হারুনুর রশীদ হারুন, এম.
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা বোমাপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত রোকেয়া খাতুন (৪৫), রুস্তম আলী (৫৫), মাহফুজ মিয়া (২৫), হাফিজা খাতুন(২৫), মুল্লুক চানঁ বিবি (৫৫), হেফজু মিয়া (২৬), আফরোজা বেগম (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার