সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

জামিন পেয়েও অন্য মামলায় গ্রেফতার আমজাদ হোসেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী মামলায় জামিন পেয়েও আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন কারাগার থেকে মুক্তি পাননি। গতকাল বুধবার দুপুরে বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের কাজী সুফি মিয়ার পুত্র কাজী শামীম আহমেদ বাদি মামলায় তাকে আবারও গ্রেফতার দেখানো হয়। সদর থানার মামলা নং-১৬/২৪ইং। জিআর নং-২২৮/২৪ইং। এর আগে আমজাদ হোসেন বৈষম্য বিরোধী মামলায় কারাগারে আছেন। সম্প্রতি তিনি জিআর ২০৬/২৪ইং মামলায় হাইকোর্ট থেকে জামিন পান। গত মঙ্গলবার বিকালে জামিন নামা জেলা কারাগারে পৌঁছলে তাকে মুক্তির প্রস্তুতি নেয়া হয়। খবর পেয়ে গোয়েন্দা সংস্থার লোকজন তার বিরুদ্ধে মামলা আছে মর্মে কারা কর্তৃপক্ষকে অবহিত করে। পরে উক্ত মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়। যেকারণে তিনি কারাগার থেকে বের হননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com