বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পুকড়া ইউনিয়নে জয়-পরাজয় নিয়ে দু’মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ॥ আহত অর্ধশাতাধিক

  • আপডেট টাইম সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬
  • ৬৮৩ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ইউপি নির্বাচনে জয়-পরাজয়কে কেন্দ্র করে দু’মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মহিলাসহ অর্ধশাতাধিক লোক আহত হয়েছে। গতকাল রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নোয়াগাঁও গ্রামের জুয়েল মিয়া ও সুরত আলী। নির্বাচনে সুরত আলী জয়লাভ করেন। গতকাল সকালে সুরত আলীর লোকজন আনন্দ মিছিল বের করলে পরাজিত মেম্বার প্রার্থী জুয়েলের সমর্থকদের সাথে সুরত আলীর সমর্থকের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহিলাসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। সংঘর্ষে আহতদের মাঝে আব্দুল করিম (৩৫), কমলা (২০), জলিল (৩৫), উজ্জ্বল রায় (২৫), আজিজ মিয়া (৩৫), ইছাক মিয়া (৫৫), আব্দুল হামিদ (৩৫), রহিম আলী (২৫), হারুজালাল আহমেদ (৩৫), সোনা মিয়া (৩৫), এখলাছ (১৮), জুসেন (১৮), সুমন (২০), ওয়াহেদ (৩৫), ফজলু মিয়া (৩০), জুয়েল (২৪), রশিদ (৩৫), জামাল (৪০), শাবান মিয়া (৪৫), এমদাদ (১৮), দুলাই মিয়া (৩৫) ও আছকির (৩৫) সহ কমপক্ষে ৩৬ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ অবস্থান করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com