শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে চেয়ারম্যান পদে নৌকার চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

  • আপডেট টাইম সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬
  • ৭১৮ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। রবিবার দুপুর ২টায় কেন্দ্র থেকে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক আহম্মেদ ফারুল, ২নং চৌমুহনী ইউনিয়নে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ আপন মিয়া, ৩নং বহরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, ৪নং আদাঐর ইউনিয়নে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, ৫ নং আন্দিউড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ৬নং শাহজাহানপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক, ৭নং জগদীশপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সদস্য শফিকুল ইসলাম, ৮নং বুল্লা ইউনিয়নে আওয়ামীলীগ নেতা মোঃ বশির মিয়া, ৯নং নোয়াপাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোজাহিদ বিন ইসলাম, ১০নং ছাতিয়াইন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা খাইরুল হোসাইন মনু এবং ১১নং বাঘাসুরা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দিন তালুকদার ওরপে বেনু মিয়া।
উল্লেখ্য, আগামী ২৮ মে মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com