শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বাহুবলে কুকুরের কামড়ে আহত ২০ ॥ সর্বত্র আতঙ্ক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১০৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পাগলা কুকুরের ঘন্টাকাল ব্যাপী তান্ডবে শিশু, কিশোর, যুবক, যুবতি ও বৃদ্ধাসহ অন্ত তঃ ২০ জন আহত হয়েছেন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের বিভিন্ন আবাসিক এলাকায় পাগলা কুকুরটি আক্রমনাত্মক হয়ে নির্বিচারে কামড় ও আঁচড় দিতে থাকলে এ অবস্থা সৃষ্টি হয়। মুখেমুখে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় স্কুল পড়ুয়া শিশু-কিশোরদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে খোজ-খবর নিতে শুরু করেন। পরে আতঙ্কিত লোকজন উপজেলা সদরের ইসলামাবাদ আবাসিক এলাকায় পিঠিয়ে পাগলা কুকুরটিকে মেরে জনমনে স্বস্তি ফিরিয়ে আনে। পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত বাদে অলুয়া গ্রামের তানিয়া (৬), অলিপুর গ্রামের রফিক মিয়া (১০), দক্ষিণ বাহুবলের বোরহান (৬), সুলতানা (২৫), মানসিক প্রতিবন্ধী মহিলা (৬০), ইসলামাবাদ আবাসিক এলাকার তানিয়া (১৩), সলিমা (১৫), গাজীপুরের মোহাম্মদ আলী (২০), দয়ালপুরের হেপি আক্তার (২৫), ইসলামাবাদের সামি (৯), ভেড়াখালের রাফি (৭), ইসলামাবাদের মাছকুরা জান্নাত (৭), একই এলাকার কামরুল হাসান (১০), হবিগঞ্জ সদরের শিপুল দাশ, গুচ্ছগ্রামের প্রতিমা রানী দাশ ও হরিতলার মারিয়া আক্তার (৮)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com