শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

বানিয়াচঙ্গের ১৩ ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন ॥ আওয়ামীলীগ-৮ বিএনপি-৩ জামাত-১ স্বতন্ত্র-১

  • আপডেট টাইম রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬
  • ৬৭৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ॥ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বানিয়াচঙ্গ উপজেলার ১৩টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ৮জন, বিএনপি মনোনীত ৩জন, জামায়াতে ইসলামী ১ জন ও স্বতন্ত্র ১ জন নির্বাচিত হয়েছেন। গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৮টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। সকাল থেকেই থেকে কেন্দ্রে ভোটারদের লাইন লক্ষ্য করা যায়। প্রচন্ড গরমে লাইনে দাড়িয়ে থেকে ভোটাররা হাফিয়ে উঠলেও পছন্দের প্রার্থীকে ভোট দেবার জন্য অপেক্ষা করতে থাকেন। কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ছিলেন খুবই তৎপর।
ভোট চলাকালে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের খন্দকার মহল্লা কেন্দ্রে দুপুরে নৌকা ও ধানের শীর্ষ প্রতীক প্রার্থীর সমর্থকদের উত্তেজনা দেখা দেয়। এ সময় কেন্দ্রে কিছু সময় বন্ধ থাকে। খবর পেয়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীগণ হচ্ছেন-বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে গিয়াস উদ্দিন (বিএনপি), ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়নে মোঃ ওয়ারিশ উদ্দিন খান (বিএনপি), ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে মোঃ হাবিবুর রহমান (জামায়াতে ইসলামী), ৫নং দৌলতপুর ইউনিয়নে মোঃ লুৎফুর রহমান (আওয়ামীলীগ), ৬নং কাগাপাশা ইউনিয়নে মোঃ এরশাদ আলী (আওয়ামীলীগ), ৭নং বড়ইউড়ি ইউনিয়নে হাবিবুর রহমান (আওয়ামীলীগ), ৮নং খাগাউড়া ইউনিয়নে শাহ শওকত আরেফীন সেলিম (আওয়ামীলীগ), ৯নং পুকড়া ইউনিয়নে আনোয়ার হোসেন (স্বতন্ত্র), ১০নং সুবিদপুর ইউনিয়নে মোঃ আবুল কাশেম চৌধুরী (আওয়ামীলীগ), ১১নং মক্রমপুর ইউনিয়নে মোঃ আহাদ মিয়া (আওয়ামীলীগ), ১৩নং মন্দরী ইউনিয়নে ঃ শেখ সামছুল হক (আওয়ামীলীগ), ১৪নং মুরাদপুর ইউনিয়নে মোঃ মধু মিয়া (বিএনপি), ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে মোঃ ফজলুর রহমান খান (আওয়ামীলীগ)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com