রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জের ৮নং ইউনিয়নে মুক্তাদির ও ২নং ইউনিয়নে আশিক বিএনপির প্রার্থী

  • আপডেট টাইম রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬
  • ৬০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী ও ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আশিক মিয়াকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। গতকাল শনিবার সকালে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বাসভবনে মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু, ৮নং ইউপি বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিক মিয়া, সাধারণ সম্পাদক জিল্লুন নূর, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন মিয়া।
অপর দিকে ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আশিক মিয়াকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। গত শুক্রবার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বাসভবনে মনোনয়ন বোর্ডের সাক্ষাতকার গ্রহণ শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
মনোনয়ন বোর্ডে শেখ সুজাত মিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।
মনোয়ন বোর্ডে ওই ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪জনের সাক্ষাতকার গ্রহণ শেষে আশিক মিয়াকে প্রাথমিকভাবে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
উভয় দিন বোর্ডের কার্যক্রম পরিচালনাকালে সহযোগীতা করেন পৌর বিএনপি সভাপতি মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী ও যুবরাজ গোপ, পৌর বিএনপির সহ-সভাপতি মুশফিকজ্জামান চৌধুরী নোমান।
উভয় ইউনিয়নের ওয়ার্ড নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে তাদেরকে প্রাথমিকভাবে মনোনীত করেছে বিএনপির দলীয় মনোনয়ন বোর্ড। চুড়ান্ত ঘোষণার জন্য তাদের নাম কেন্দ্রে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com