বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের সেনাবাহিনীর অভিযানে ২৯ কেজি গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী রায়েছ গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার উত্তর পূর্বাঞ্চলের চিহ্নিত মাদক ব্যসায়ী রায়েছ মিয়াকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার (২ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে ২৯ কেজি গাঁজা ও নগদ ১ লক্ষাধিক টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর ক্যাম্প বানিয়াচং সূত্র জানায়, গতকাল সকাল ৬ টার দিকে সেনাবাহিনীর লেঃ রাফি সিদ্দিকীর নেতৃত্বে উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের জিয়াপুর গ্রামের মাদক ব্যবসায়ী রায়েছ মিয়ার বসত ঘরে অভিযান চালায়। এ সময় ২৯ কেজি গাঁজা ও নগদ ১ লক্ষ ৬ হাজার ১শ টাকা’সহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ওই গ্রামের আরজু মিয়ার ছেলে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র ওসি পণিভূষণ রায় বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com