রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানার নবাগত ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টায় মাধবপুর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাধবপুর প্রেসক্লাব ও মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ (প্রতিদিনের বাংলাদেশ), মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী (ভোরের ডাক), সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর (যুগান্তর), আলাউদ্দিন আল রনি (আমার দেশ), আলমগীর কবির (দৈনিক দিনকাল), কে এম শামসুল হক (ইনকিলাব), আবুল খায়ের (নয়া দিগন্ত), মাহমুদুল হাসান রনি (গণকণ্ঠ), হামিদুর রহমান (বাংলা টিভি), আব্দুল হাফিজ ভুইয়া (সংগ্রাম), জুলহাস উদ্দিন রিংকু (সময়ের আলো), কায়েস আহমদ সালমান (রাজধানী টিভি), জালাল উদ্দিন লস্কর (দেশ রূপান্তর), মশিউর রহমান মোর্শেদ (প্রভাকর), রিংকু দেবনাথ (আজকের হবিগঞ্জ) ও রাজা বাছির (সংগ্রাম প্রতিদিন)। মাধবপুর থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন ও মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুব এসময় উপস্থিত ছিলেন।
নবাগত ওসি সহিদ উল্ল্যা দায়িত্ব পালনে মূলধারার সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মাধবপুরে মাদক নির্মূলে তার দৃঢ অঙ্গিকারের কথা জানান। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। খোলামেলা আলোচনায় সাংবাদিকেরা কিছু বিষয়ে ওসির দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। প্রসঙ্গত, নতুন ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যাহ গত ৩০ জুন মাধবপুর থানায় যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com