এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের কিশোর ইকবাল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিতা-পুত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত কিশোর ইকবাল নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের ছায়েদ মিয়ার ছেলে। প্রায় ৬ মাস আগে চট্টগ্রামের সীতাকুন্ডে খুন হয় ইকবাল। গ্রেফতারকৃতরা হলেন, একই গ্রামের মহবত উল্লাহ (৫৫) ও তার তিন পুত্র ছুটন মিয়া (২০), শিপন মিয়া
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের নোয়াপাড়া এলাকায় খাদ্য গুদামের কাছে বেঙ্গাছড়া খালের উপর ব্রিজটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোন বিকল্প রাস্তা তৈরী না করেই পুরাতন ব্রিজটি ভেঙ্গে ফেলা হয়। পুরাতন ব্রিজ থাকার সময় যেখানে ১০মিনিটে গন্তব্যে যাওয়া যেতে এখন সেখানে যেতে একঘণ্টারও বেশী সময়
চুনারুঘাট প্রতিনিধি ॥ একটি ক্যারামবোর্ড কিনে দেয়ার আবদার করেছিলেন ফয়জুল মোস্তাক তন্ময় (১৪)। মা-বাবা তার আবদার পুরণ না করায় অভিমানে গলায় ফাঁস লাগিয়ে দুনিয়া থেকেই চলে গেলেন তিনি। অভিমানী তন্ময় চুনারুঘাট শহরের বাল্লা রোড এলাকার বাসিন্দা ও স্থানীয় মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সালামের ছেলে। তিনি নবম শ্রেণির ছাত্র ছিলেন। তন্ময়ের পরিবারের বরাত দিয়ে চুনারুঘাট থানার
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার “পৌর কর মেলা ২০১৮” শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। এ এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অথিতি জেলা জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, ‘পৌরকর প্রদান করা প্রতিটি পৌর নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। নবীগঞ্জ পৌরসভা কর্তৃক তৃতীয়বারের মতো পৌর কর মেলা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী সৈয়দ আলী (৪৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী দিগন্ত বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সূত্র জানায়, বড় বহুলা গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র সৈয়দ
নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ফিরোজপুর গ্রামে ধানী জমির পানিতে ডুবে ছনর মিয়া (৪০) নামে এক মুড়ি বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কুর্শি ইউনিয়নের ফিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছনর মিয়া কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামের মৃত এশ^াদ উল্লাহ’র পুত্র। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মুড়ি বিক্রি করেই সংসার চালাতেন ছনর
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২৫ জুন) দুপুরে পৌর এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। সহকারী পরিচালক জানান, অভিযানে শহরের টাউন হল এলাকায় মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ও বেভারেজ সামগ্রী বিক্রি ও
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিবাদমান দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ সহোদরসহ উভয়পক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় একজনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ পৌরশহরের পূর্ব তিমিরপুর গ্রামের মকছুদ মিয়া তালুকদার
শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপিসহ ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়ার বড় ছেলে আল-আমিন হত্যা মামলার প্রধান অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসবাহ উদ্দিন ভূইয়া ও বিএনপি মনোনীত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে প্রতিহিংসার আগুনে পুড়ে ৩টি গরু মারা গেছে। আরো দুইটির অবস্থাও সংকটাপন্ন। গত শনিবার দিবাগত মধ্যরাতে মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। মারা যাওয়া গরুগুলোর মালিক হলেন ওই গ্রামের কৃষক ফিরোজ মিয়া। ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ মিয়া জানান, দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিনের
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সদ্য প্রতিষ্ঠিত ‘মেডিকা হসপিটালের’ সেবা নিয়ে প্রশ্ন উঠেছে। মাত্র কদিন আগে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হলেও দুইটি সিজারের মধ্যে একটি সিজারে নবজাতকের মৃত্যু হয়েছে। এছাড়া ৯ দিন নামমাত্র চিকিৎসা দিয়ে এক রোগীর কাছ থেকে আদায় করা হয়েছে ৭৮ হাজার টাকা। ফলে রোগীর সেবা দেয়ার জন্য না-কি শুধুমাত্র টাকা কামাই