মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ আমি অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত প্রমাণ হলে পদত্যাগ করব-হুইপ জি কে গউছ হবিগঞ্জের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট সুব্রত চক্রবর্তী আর নেই ॥ শোক নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ ৬ পলাতক আসামি আটক মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে ॥ ২০ যাত্রী আহত আজমিরীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী পদে আ.লীগ পরিবারের একাধিক সদস্যের নিয়োগের অভিযোগ বিশ্ব আদিবাসী দিবসেও বদলায়নি চা বাগানের বাস্তবতা হুরগাঁওয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম গ্রেপ্তার মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি

হবিগঞ্জ ৫৫ বিজিবির সীমান্তে অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় মালামাল উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ ৫৫ বিজিবি সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২৪ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে।
গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকামুখী দুইটি সন্দেহজনক গাড়ী তল্লাশি করে বিজিবি সদস্যরা। এতে ৯ হাজার ৭৬০ পিস ভারতীয় কাবেরী মেহেদী এবং ২ হাজার ৮০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় চকলেট জব্দ করে। জব্দকৃত পণ্যের মূল্য ৬ লক্ষ ৬৯ হাজার ৬০০ টাকা।
এছাড়া মাধবপুর উপজেলার মনতলা এবং হরিণখোলা বিওপির টহল দল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ৩১ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়। যার মূল্য ১ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা।
শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া, সিন্দুরখান এবং গুটিবাড়ী বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার দামী শাড়ী, ৬১ প্যাকেট ভারতীয় ফুসকা, ২১২ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ, ১১৭০ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল, সেগুন কাঠ জব্দ করেছে। যার সিজার মূল্য ১৬ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, গত ৪ দিনে এসব অভিযান করা হয়েছে। তিনি বলেন “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি অঙ্গীকারবদ্ধ। পরে সকল মালামাল এবং মাদকদ্রব্য হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গত জুলাই মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪ কোটি ৩৬ লক্ষ ২ হাজার ২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন আটক করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com