সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আদালতের হাজতখানায় সন্তানের মুখ দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আদালতের হাজতখানায় নিজের প্রথম সন্তানের প্রথম বার মুখ দেখলেন ও কোলে নিলেন নিষিদ্ধ ছাত্রলীগ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। গতকাল সোমবার হাজিরার জন্য কারাগার থেকে জাকিরকে আদালতের হাজতখানায় রাখা হয়। এসময় তার স্ত্রী সদ্যজাত সন্তানকে নিয়ে আদালতে আসেন। তারপর জাকির হোসেন তার সন্তানকে কোলে নেয়ার জন্য পুলিশের কাছে আকুতি-মিনতি করেন। এসময় মানবিকতার দৃষ্টিকোণ থেকে সন্তানকে কোলে নেয়ার সুযোগ করে দেয় বলে জানায় পুলিশ।
১৫ জানুয়ারি তাকে শহরের কোর্ট জামে মসজিদের সামন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। এরপর থেকে কারাগারে রয়েছেন জাকির। এর চারমাস পর তার প্রথম সন্তান জন্ম নেয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com