ছনি আহমেদ চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষা সম্মিলনে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীর অনুপ্রেরণামূলক বক্তব্যে উৎসাহিত হয়ে নবীগঞ্জের শিক্ষাক্ষেত্রে নতুন এক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত “শিক্ষা সম্মিলন ২০২৫” এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে জেগে উঠেছে সচেতনতা, দায়িত্ববোধ ও নতুন প্রত্যয়। সম্মিলনের মূল প্রতিপাদ্য ছিল, “শিক্ষককে মর্যাদা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের মশাজান চৌমুহনী থেকে কটিয়াদি পর্যন্ত ২ কিলোমিটার সড়কটি এখন জনদুর্ভোগের আরেক নাম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানা-খন্দ। কোথাও ভাঙাপিচ, কোথাও কাদামাটি এরই মাঝে প্রতিদিন শত শত মানুষকে ঝুঁকি নিয়ে চলাচলকরতে হচ্ছে এই পথে। স্থানীয়দের অভিযোগ, সড়কটি সদর উপজেলা ওআশপাশের
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, আমরা ভোট দিতে চাই, আমরা ভোট সেন্টারে যেতে চাই। নির্বাচন নামক ট্রেনটি চালু হয়েছে। প্রতিটি স্টেশনে মানুষ টিকেট কেটে দাঁড়িয়ে আছে ওই নির্বাচনী ট্রেনে উঠার জন্য। বাংলাদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় সদরঘাট বিজনা নদী তীরে একটি আকাশি গাছের ডালের সাথে বাঁধা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সাহিদা বেগম (৩৫)। ২ সন্তানের জননী সাহিদা বেগম গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের মোশাহিদ আলীর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় এক কিলোমিটার। সাহিদার
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান ছাদিকুর রহমান
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে মাইক্রোবাসচালকের সাথে অসৎ আচরণ ঘিরে সড়ক অবরোধ করা হয়েছে। বিচার সালিশ অমান্য করায় মাইক্রোবাস চালকেরা আজমিরীগঞ্জ থেকে কাকাইলছেও সড়কে রাস্তায় গাড়ী নিয়ে অবরোধ করে। জানা যায়, আজমিরীগঞ্জ থেকে কয়েকটি নোহা গাড়ী কাকাইলছেও প্রবেশ করে। কাকাইলছেও গ্রামের বাসিন্দা কুহিন সওদাগর ওই সময়ে হবিগঞ্জে জেলা যুবদলের মিটিংয়ে অংশ নিতে বিশাল মটর সাইকেল শোডাউন