স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের সাড়ে ৪৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ ডিসেম্বর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় তারেক রহমান অংশ গ্রহন করবেন। তারেক রহমান হবিগঞ্জের পবিত্র মাটিতে মানুষের ভোট চাইতে আসবেন। তিনি দীর্ঘদিনের
স্টাফ রিপোর্টার ॥ লাখো মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত চারজন প্রার্থী এক সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। গতকাল শনিবার বিকেলে বিএনপির গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে ভার্চুয়ালি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২, ডাঃ শাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ–-৩ জিকে গউছ ও হবিগঞ্জ-৪
স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ উসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরে গতকাল উত্তপ্ত শহরে পরিণত হয়েছিল হবিগঞ্জ। এই হত্যাকাণ্ডে প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্ঠার পদত্যাগের দাবীতে হবিগঞ্জ শহরে ব্লকেড কর্মসূচি পালনসহ আওয়ামী লীগ অফিসে হামলা ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও একটি স্থানীয় পত্রিকার অফিসেও হামলা চালানো হয়। এসময় পুরো শহরে আতঙ্ক
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর নবীগঞ্জ উপজেলায় উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে শুরু
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পরপরই নবীগঞ্জ শহরে তাৎক্ষণিকভাবে ছাত্র-জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল হাসেমের নিকট থেকে জি কে গউছের পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম
স্টাফ রিপোর্টার ॥ নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩৩ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর হবিগঞ্জের ঐতিহাসিক দুর্জয় স্মৃতিতে জাতির বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু হাসনাত মাহাম্মদ আরফিন এবং পুলিশ
নবীগঞ্জ প্রতিনিধি ॥ ভোটের হাওয়ায় নবীগঞ্জে রাজনৈতিক মাঠে উত্তাপ হয়ে উঠেছে। বুধবার সকালে জে কে হাইস্কুল প্রাঙ্গনে পৌর বিএনপি কর্তৃক বিএনপি মনোনিত প্রার্থীর সমর্থনে পরামর্শ সভা ও গণসংযোগ। অপর দিকে সন্ধ্যায় সাবেক এমপি ও বিএনপির মনোনয়নে বঞ্চিত শেখ সুজাত মিয়ার সমর্থনে মনোনয়ন রিভিউ করার দাবীতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগি সংগঠনের শহরে মশাল মিছিল অনুষ্টিত
স্টাফ রিপোর্টার ॥ আজ মহান বিজয় দিবস। ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি শাসন-শোষণ থেকে মুক্তির স্বাদ পেয়েছিল জাতি। ত্যাগের বিনিময়ে নতুন এক বাংলাদেশ গড়ার সুযোগ সামনে রেখে আগামী বছর হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার শুভ সূচনা হবে এমন আশা নিয়েই এবার উদ্যাপন হতে যাচ্ছে