নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুই ভাইয়ের উপর প্রতিপক্ষের হামলা ও পরে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনার জের ধরে গ্রামে দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আবারো দু’দলে সংঘর্ষের আশংকা করছেন গ্রামবাসী। গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পৌর এলাকার আনমনু গ্রামের মৃত সাজু আহমদের ছেলে মিজু আহমদ বাড়ি থেকে বাজারে আসছিলেন।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন সড়কে কতিপয় সিএনজি চালক অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। সমিতির নিয়মনীতি তোয়াক্কা না করে ইচ্ছামাফিক অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ নিয়ে প্রায়ই যাত্রীদের সাথে বাকবিতন্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটছে। যাত্রীরা জানান, সদর হাসপাতালের সামন ও থানার মোড় থেকে থেকে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন ও নতুন ব্রীজ, নতুন ব্রীজ থেকে
রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে শুক্রবার বিকালে অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে বিজিবি মনতলা বিওপির সুবেদার রাইমোহন সিংহের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উল্লেখিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার বাদ জুম্মা ঐতিহ্যবাহি হবিগঞ্জ কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সদস্য দৈনিক তরফ বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর পিতা আলহাজ্জ নুর মিয়া চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন, ঐতিহ্যবাহি কোর্ট জামে মসজিদ হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে এক পাগলের আবির্ভাব ঘটেছে। গত এক সপ্তাহ ধরে এক পাগল হাসপাতালে ঘাটি গেড়েছে। পাগলটি প্রায় সময়ই রোগীদেরকে বিরক্ত করছে বলে ওয়ার্ডে ভর্তি রোগীরা জানান। ওয়ার্ডে ঢুকে মূল্যবান জিনিস নিয়ে আসে আবার অনেক সময় শিশুদেরকে ভয়ভীতি প্রর্দশন করে। রোগীরা অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষকে বলার পরও কোন ব্যবস্থা নিচ্ছেন না। পাগলের
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের প্রক্ষাত সমাজ সেবক আদাঐর ইউনিয়নের পদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান, পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় সহ বহু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্টানের প্রতিষ্টাতা বিনোদ বিহারি মোদক আর নেই। তিনি গতকাল শুক্রবার বিকেল ৩টা ৪০মিনিটে বার্ধ্যক্য জনিত কারনে মাধবপুরস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ২ছেলে
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে রাম কৃষ্ণ সংঘের কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ পৌর শহরে শ্রীশ্রী গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গণে পৌর সভার কাউন্সিলর যুবরাজ গোপের আহ্বানে এক সভা অনুষ্টিত হয়। সাবেক কমিশনার দেবলা দাশের সভাপতিত্বে সভায় সমন্বয়ের দায়িত্ব পালন করেন সুবিনয় কর, নারায়ন রায়, ভবানী শংকর ভট্রাচার্য্য, মৃনাল কান্তি দাশ বাদল, হরিপদ
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই টিকাদান কার্যক্রমে পিসিভি এবং আইপিভি টিকা সংযোজনের লক্ষ্যে গত বুধবার সকালে এডভোকেসী সভা অনুষ্টিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে কমপ্লেক্সের হল রুমে অনুষ্টিত এডভোকেসী সভায় স্বাগত বক্তব্য রাখেন টিএইচও ডাঃ অর্ধেন্দু দেব। উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। ইপিআই মেডিকেল
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে জাতীয় যুবসংহতির ২৭তম প্রতিষ্টা বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরপুর রোডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমীন পাঠান ফুল মিয়ার পরিচালনায় অনুষ্টান শুরুতেই নেতাকর্মীরা কেক কাটেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সন্ধ্যা ৭ টার দিকে খাজা গার্ডেন সিটিতে অবস্থিত এয়ারলিংক ক্যাবল নেটওয়ার্ক লিঃ কার্যালয়ে এয়ারলিংক লিঃ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) হবিগঞ্জ এর নবনির্বাচিত সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামালকে এয়ারলিংক ক্যাবল নেটওয়ার্ক লিঃ এর কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন-মাহবুব আলম মাসুক, মোঃ সিরাজুল