বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সিএনজি যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ৪ এপ্রিল, ২০১৫
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন সড়কে কতিপয় সিএনজি চালক অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। সমিতির নিয়মনীতি তোয়াক্কা না করে ইচ্ছামাফিক অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ নিয়ে প্রায়ই যাত্রীদের সাথে বাকবিতন্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটছে। যাত্রীরা জানান, সদর হাসপাতালের সামন ও থানার মোড় থেকে থেকে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন ও নতুন ব্রীজ, নতুন ব্রীজ থেকে চুনারুঘাট এলাকায় রাত ৯টার পর থেকেই সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ নিয়ে চালকদের সাথে প্রায়ই যাত্রীদের বাকবিতন্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটে। যাত্রীরা অভিযোগ করেন তাদের কথামত ভাড়া না দিলে তারা যাত্রী নিয়ে যেতে অনীহা প্রকাশ করেন। অনেক যাত্র বাধ্য হয়ে তাদের কথামত অতিরিক্ত ভাড়া দিয়ে যাচ্ছেন। এব্যাপারে মালিক ও শ্রমিক সমিতির সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অতিরিক্ত ভাড়া নেয়ার কোন নিয়ম নেই। সমিতির নিয়ম অনুযায়ী ভাড়া নেয়া হয়। তবে রাত ১১টার পর থেকে জনপ্রতি ৫ টাকা করে বেশি নিয়ে থাকে। এর আগে যদি এরকম কেউ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com