সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইপিআই টিকাদান কার্যক্রমে পিসিভি আইপিভি সংযোজনের লক্ষ্যে নবীগঞ্জে এডভোকেসী সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫
  • ৪৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই টিকাদান কার্যক্রমে পিসিভি এবং আইপিভি টিকা সংযোজনের লক্ষ্যে গত বুধবার সকালে এডভোকেসী সভা অনুষ্টিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে কমপ্লেক্সের হল রুমে অনুষ্টিত এডভোকেসী সভায় স্বাগত বক্তব্য রাখেন টিএইচও ডাঃ অর্ধেন্দু দেব। উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। ইপিআই মেডিকেল টেকনোলজিষ্ট অজিত কুমার দাশের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জামসেদুর রহমান, ইউপি চেয়ারম্যান মুক্তাদির আহমদ, শিক্ষক সমিতির সভাপতি দিপ্তেন্দু নারায়ন রায়, মানিক লাল দে, ডাঃ সাইফুর রহমান সোহাগ, আমিনুর রহমান নোমান, মা-মনি প্রকল্পের সাহেদুল ইসলাম, শাহাদৎ হোসেন, শাহ আলম প্রমূখ। এর আগে নবীগঞ্জ সদর আর্দশ প্রাইমারী স্কুল প্রাঙ্গনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিসিভি এবং আইপিভি টিকা প্রদানের মাধ্যমে উদ্বোধন করেন পৌর মেয়র ও অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com