স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারের বাড়িতে ডাকাতি ও হত্যার চেষ্টায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামী তাজ উদ্দিন তাজকে ২ দিন জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন। উল্লেখ্য, সম্প্রতি ইউপি
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা ও কিসমিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি। রবিবার রাত ১টার দিকে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী মীরনগর গ্রাম থেকে ৬৬ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। লে. কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজার মূল্য ২ লাখ ৩১ হাজার টাকা।
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং সদরের শায়খ আবু নছর কোরাইশি দাখিল মাদ্রাসার নতুন ভবণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসা চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ভাষা সৈনিক এডঃ শওকত আলী খান এর সভাপতিত্বে ও সহ সুপার মাওলানা হামিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সুপার মাওলানা নজরুল
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে প্রাণ কোম্পানীর ২ শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় ১ জনকে প্রথমে হবিগঞ্জ ও পরে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে। অপর জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। জানা যায়, প্রাণ আর এল কোম্পানীর শ্রমিক গাইবান্ধা সদরের মুজিবুর রহমান
প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল, দৈনিক সংগ্রামের সাবেক নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদক শহীদ মুহাম্মদ কামারুজ্জামান হত্যার প্রতিবাদে দেশ-ব্যাপী জামায়াতে ইসলামী আহুত হরতাল চলাকালে শহরের ডাকঘর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী। গতকাল সকাল সাড়ে ৯ টায় জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মাওলানা মোশাহিদ
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি পর্যন্ত আনা তেলের পাইপ লাইন ফুটো হয়ে তেল বের হচ্ছে। এ খবরে বিবিয়ানাসহ সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। তেল সংগ্রহে এলাকার শত শত মানুষ বিকেলে হুমড়ি খেয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদের মুহতারাম সভাপতি, আলহাজ্ব কাজী মাওলানা এম. হাসান আলী বলেছেন, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সিপাহশালার সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) ছিলেন উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের মর্দে মুজাহিদ। তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। বর্তমান সময়ে তরুণ ছাত্র সমাজ যুব সমাজের সায়্যিদ আহমদ শহীদ বেরলভী সম্পর্কে জানা প্রয়োজন। তিনি আরও বলেন,
প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করে বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা মাহবুব আহমদ এবং সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আব্দুন নুর তাদের নেতৃত্বাধীন ৪৩ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র কমিটি বিলুপ্ত ঘোষনা করেছেন। গত শুক্রবার নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অনুষ্ঠিত এক সভায় তারা এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ‘হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির’ এক কর্মকর্তার বাসায় পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এবং অল্পের জন্য জীবন রক্ষা পেল শিশু কন্যা। শনিবার রাত সোয়া ৮টার দিকে শায়েস্তাগঞ্জ পৌর শহরে সমিতির আবাসিক কোয়ার্টারে এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে সমিতির এক কর্মকর্তা জানান, রাতের বেলা এলাকার
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১২ এপ্রিল, রবিবার বাদ জোহর নবীগঞ্জ শহরের আব্দুল মতিন স্কয়ারে শহীদ কামারুজ্জামান এর গায়েবানা জানাযার নামাজ নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াত আমীর মাওলানা আশরাফ আলীর ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহণ করেন নবীগঞ্জের হাজারো শোকার্ত মানুষ। জানাযার নামাজের পূর্বে সভাপতির বক্তব্যে মাওলানা আশরাফ আলী বলেন, সরকার অন্যায়ভাবে এক