রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে কামারুজ্জামানের গায়েবানা জানাযা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫
  • ৪৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১২ এপ্রিল, রবিবার বাদ জোহর নবীগঞ্জ শহরের আব্দুল মতিন স্কয়ারে শহীদ কামারুজ্জামান এর গায়েবানা জানাযার নামাজ নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াত আমীর মাওলানা আশরাফ আলীর ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহণ করেন নবীগঞ্জের হাজারো শোকার্ত মানুষ। জানাযার নামাজের পূর্বে সভাপতির বক্তব্যে মাওলানা আশরাফ আলী বলেন, সরকার অন্যায়ভাবে এক কামারুজ্জামানকে শহীদ করেছে, কিন্তু তার প্রতি ফুটা রক্ত থেকে জন্ম নেবে হাজারো কামারুজ্জামান। বাংলাদেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ কামারুজ্জামানের প্রতিফুটা রক্তের বদলা নেওয়া হবে, ইনশাআল্লাহ। পরিশেষে মাওলানা আশরাফ আলী উপস্থিত সকল নেতাকর্মীদেরকে ধৈর্য্যরে সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান এবং শহীদ কামারুজ্জামানের শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াত আমীর সাইদুল হক চৌধুরী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোস্তফা আহমদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা জামায়াত সেক্রেটারী জসিম উদ্দিন, পৌর সেক্রেটারী আব্দুল মুকিত পাঠান, জামায়াত নেতা আহমদ হোসাইন, শফিক মিয়া লেচু, মাওলানা লুৎফুর রহমান, এরশাদ আলী, মনিরুজ্জামান, মিজানুর রহমান চৌধুরী, লোকমান আহমদ, আলী বাহার, উপজেলা শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম, শিবির সাবেক সভাপতি ইকবাল হোসেন খাঁন, শিবির (পূর্ব) মহিউদ্দিন, সাবেক সভাপতি তারেকুল ইসলাম, কলেজ শিবির সভাপতি আলিমুল ইসলাম তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com