শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হরতালের সমর্থনে জামায়াতের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫
  • ৫৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল, দৈনিক সংগ্রামের সাবেক নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদক শহীদ মুহাম্মদ কামারুজ্জামান হত্যার প্রতিবাদে দেশ-ব্যাপী জামায়াতে ইসলামী আহুত হরতাল চলাকালে শহরের ডাকঘর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী। গতকাল সকাল সাড়ে ৯ টায় জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মাওলানা মোশাহিদ আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য প্রদানকালে জেলা সেক্রেটারী মাওঃ মোশাহিদ আলী বলেন, বর্তমান জালীম সরকার জুডিসিয়াল কীলিংয়ের মাধ্যমে জননেতা কামরুজ্জামানকে হত্যা করেও ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখতে পারবেনা। মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাজী মহসিন আহমদ, প্রভাষক নজরুল ইসলাম, আতিকুল ইসলাম সোহাগ, মুহাম্মদ হাবীবুর রহমান খান, এসএম নাদির শাহ, আশরাফুল ইসলাম, মু. সাইফুল ইসলাম, মোস্তফা কামাল, মোস্তফা আল হোসাইন, আজহারুল ইসলাম, আঃ সালাম, মোঃ আজিজুর রহমান সুহেল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com