নবীগঞ্জ প্রতিনিধি ॥ ভূয়া কবির প্রচার-প্রচারণায় সয়লাভ হয়ে গেছে নবীগঞ্জ শহর। সাহিত্য চর্চার অজুহাতে জাতীয় কবিতা পরিষদ নামের একটি ভূয়া সংগঠন প্রতিনিয়ত অসংখ্য ভূয়া কবি তৈরি করছে। ভূয়া কবি তৈরির এ কারখানায় টাকা দিলেই বানিয়ে দেয়া হয় কবি। লাগেনা কোন শিক্ষাগত যোগ্যতা, লাগে না কোন লেখালেখি বা সাহিত্য চর্চার অভ্যাস। প্রয়োজন নেই কোন কবিতা লেখার।
এক্সপ্রেস রিপোর্ট ॥ সুনামগঞ্জের ধর্মপাশায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় রুল জারি করেছে হাইকোর্টে। রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণদেব নাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এরুল জারি করেন। সুনামগঞ্জের ধর্মপাশায় পল্লী বিদ্যুৎ স্থাপনে ক্রটি, অনিয়ম এবং মানুষের জীবন রক্ষায় ব্যর্থতার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু দাশ রানা নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে চলছে তার নির্ঘুম প্রচারনা, গণসংযোগ, মতবিনিময় ও সমাবেশ। গতকাল দিন ব্যাপী ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গণ সংযোগ করেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকে ভোট ভিক্ষা প্রার্থনা করেন। এ সময় নারী পুরুষ
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করছেণ বিশিষ্ট সমাজসেবক ডাঃ শেখ মহিবুর রহমান জসিম। এ সময় উপস্থিত ছিলেন, আহাদ আলী, মোশাহিদ মিয়া, সৈয়দ মিয়া, নূর আলী, শেখ হিফজুর রহমান, রুবেল মিয়া, কফিল উদ্দিন, সিজিল মিয়া, ধলাই মিয়া, আব্দুল্লাহ মিয়া, মালেক মিয়া
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালভরপৎুর ২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে দ্বাদশ পুরস্কার বিতরন অনুষ্ঠান গতকাল রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। প্রবাসী এম এ মান্নান ও মতিউর রহমানের আর্থিক অনুদানে প্রতি বছর ঐ বিদ্যালয় থেকে উর্ত্তীণ হওয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার প্রদান
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম গতকাল রবিবার সন্ধ্যায় যুক্তরাজ্যস্থ আওয়ামী যুব মহিলা লীগের সভানেত্রী তরোনা বাহার কলিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। নবীগঞ্জস্থ তার বাসভবনে এি সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা স্বেচছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমেদ বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন,
নাজমুল সুমন, কার্ডিফ থেকে ॥ বৃটেনের ওয়েলসের নগর কার্ডিফে বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে গত ১ মে দুপুর ১ঘটিকায় ওয়েলস বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। কার্ডিফ হ্যাকনি এসোসিয়েশনের চেয়ারম্যান মাহতাব আহমদ খাঁন এর সভাপতিত্বে এবং কার্ডিফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের অন্যতম ডিরেক্টর মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত আলীর সমর্থনে ইউনিয়নের পাঁচপারিয়া ও শিয়ালদারিয়া গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় পাঁচপারিয়া মসজিদের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার তৈয়ব আলী। লিলু চন্দ্র দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি সমসের আলী, ইদ্রিস
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটের ব্যবসা জমে উঠেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খলিল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা মৃত কুদরত আলীর পুত্র। শনিবার সন্ধ্যায় সদর থানার এসআই সুমন চন্দ্র হাজরা ও আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি
স্টাফ রিপোর্টার ॥ তরফ সাহিত্য পরিষদের এক সাধারণ সভা গতকাল শনিবার শায়েস্তাগঞ্জ হুসাইনিয়া মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, সৈয়দ আব্দুল্লাহ। পরিষদের যুগ্ম সম্পাদক মাওঃ আব্দুর রউফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ, সিলেট বিভাগীয়
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি ইউুনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভেবে হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে হামলার ঘটনায় আহতদের ঘটনায় আক্রান্তদের সাথে আপোষে নিষ্পত্তির চেষ্টা চলছে। বিভিন্ন সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহিবুর রহমান হারুন গণসংযোগে যান। এ খবর পেয়ে একটি পক্ষ মহিবুর রহমান হারুনের উপর হামলার পরিকল্পনা