বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ কালভরপুর ২ প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৯ মে, ২০১৬
  • ৬৮৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালভরপৎুর ২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে দ্বাদশ পুরস্কার বিতরন অনুষ্ঠান গতকাল রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। প্রবাসী  এম এ মান্নান ও মতিউর রহমানের আর্থিক অনুদানে প্রতি বছর ঐ বিদ্যালয় থেকে উর্ত্তীণ হওয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ছালামত খাঁন এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরীর পরিচালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহাকারী শিক্ষা কর্মকর্তা সায়মা সুলতানা, নবীগঞ্জ উপজেলা সহাকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, নবীগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সসম্পাদক মোঃ রুবেল মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, প্রধান শিক্ষক সুবিনয় দাশ, হাজ্বী মোঃ গেদা মিয়া, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আব্দাল খাঁন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেম্বার মোঃ হারুণ মিয়া, জাকারিয়া চৌধুরী, লিটন মিয়া তালুকদার, জামাল খাঁন, সোহেল খাঁন, ছানু মিয়া প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মোঃ সালেহ আহমদ, গীতা পাঠ করেন শিক্ষক বিপ্লব কান্তি ধর। অতিথিদেরকে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর, বিপ্লব কান্তি ধর, রিংকন রানী চৌধুরী, ফারহানা আক্তার ছবি, জয়শ্রী পাল মিলি, সুকুমল সরকার। বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে  প্রদান শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধরকে শ্রেষ্ট শিক্ষক হিসাবে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ৩ জন এ প্লাস বৃত্তিপ্রাপ্তসহ ২৩ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিশুদেরকে আর্দশ মানুষ হিসাবে গড়ে তোলতে হবে মায়েদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই ভাল ফলাফলের স্বীকৃতি দিলে শিশুরা পড়াশোনায় আরো মনোযোগী হয়ে উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com