স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে রাস্তায় গাছ লাগানো ও বাঁধ নির্মাণ এবং রাস্তা কাঁটার অভিযোগে ভ্রাম্যমান আদালত স্বামী-স্ত্রীকে ১ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা তাঁর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ড প্রদান করেন। উল্লেখ্য, উপজেলার আমুরোড বাজার থেকে ডুলনা রাস্তার গেড়ারুক গ্রামের উত্তর
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সারা বিশে^ মাছ উৎপাদনে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। আর বাংলাদেশের উৎপাদিত মৎস্য সম্পদের সিংহভাগ সংগ্রহ হয় হবিগঞ্জ থেকে। গতকাল বুধবার দুপুরে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাত ১১ টার দিকে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সাতছড়ি ৭ নং চা-বাগান এলাকা থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজিবি ৫৫ ব্যাটলিয়নের কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আছাদুজ্জামান চৌধুরী জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতছড়ি বিওপি ক্যাম্পের হাবিলদার সুশীল কুমার এর নেতৃত্বে একদল জোয়ান
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক আওয়ামী কৃষকলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান চৌধুরী ফজলু গতকাল বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে নিজ বাড়ী কুড়াগাঁওয়ে ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। মৃতু্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি মৃত্যুর পুর্ব মহুর্ত পর্যন্ত মতিউর রহমান উচ্চ বিদ্যায়ের শিক্ষক ছিলেন। ওই
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ২ চাউল ব্যবসায়ীর উপর হামলা করে ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দূর্র্বৃত্ত। জানা য়ায়, বুধবার সন্ধ্যায় উপজেলার রানীগাঁও বাজারের চাউল ব্যবসায়ী আব্দুল কদ্দুছ ও তার ভাই আঃ কাইয়ূমের উপর একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে তাদের আহত করে। এ সময় হামলাকারীরা চাউল ব্যবসায়ী আব্দুল কদ্দুছ ও তার ভাই আঃ কাইয়ূমের
স্টাফ রিপোর্টার ॥ জিআর মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত মোঃ মোয়াজ্জিম হোসেন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে আজমিরীগঞ্জ থানার এএসআই সাইফুল ইসলাম হবিগঞ্জ শহরের নোয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোয়াজ্জিন হোসেন আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের মৃত মোতাব্বির হোসেন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পুর্ব জাহিদপুর গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে অন্তত শতাধিক পরিবারের মধ্যে গতকাল মঙ্গঁলবার বিকেলে গ্রামের বিশিষ্ট মুরব্বি মাসুক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সুইচ টিপে বিদ্যুতের উদ্বোধন করেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। মবু মিয়ার
আবুল কাশেম, লাখাই থেকে ॥ লাখাইর নবাগত ইউএনও’র সাথে জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল পাইকপাড়া থেকে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য জামাল মিয়া (৩০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার একটি হাওর থেকে তাঁকে গ্রেফতার করে। সে ওই গ্রামের সাহেব আলীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের চারগাও গ্রামে সাপের কামড়ে বোরহান (৯) নামের স্কুল ছাত্র আহত হয়েছে। তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই গ্রামের জয়নাল আবেদীনের পুত্র। গত সোমবার সকালে সে বাড়ির পাশ দিয়ে যাবার সময় একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। এতে সে আহত