শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

চুনারুঘাটে রাস্তা কাঁটার অভিযোগে স্বামী-স্ত্রীর ১ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে রাস্তায় গাছ লাগানো ও বাঁধ নির্মাণ এবং রাস্তা কাঁটার অভিযোগে ভ্রাম্যমান আদালত স্বামী-স্ত্রীকে ১ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা তাঁর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ড প্রদান করেন।
উল্লেখ্য, উপজেলার আমুরোড বাজার থেকে ডুলনা রাস্তার গেড়ারুক গ্রামের উত্তর পাশে সংযোগ সড়কে গাদিশাল গ্রামের মৃত কাছুম উল্লার পুত্র কাজল মিয়া (৪২) ও তার স্ত্রী মিনারা খাতুন (৩৫) ওই সড়কটিতে বাঁধ নির্মাণ রাস্তা কেঁটে ও রাস্তার পাশে গাছ রোপন করে। গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করলে ইউএনও সিরাজাম মুনিরা বৃহস্পতিবার বিকালে একদল পুলিশ নিয়ে কাজল মিয়া ও তার স্ত্রী মিনারা খাতুনকে ইউএনও কার্যালয়ে নিয়ে আসেন এবং স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে কাজল মিয়াকে ১ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং তার স্ত্রী মিনারা খাতুনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে পুলিশ হেফাজতে প্রেরণ করেন। এ নিয়ে ইউএনও সিরাজাম মুনিরা বলেন, স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ও তাদের স্বীকারোক্তিতে কারাদন্ড প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com