স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার বহুলা গ্রামের মাদকের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা মুঞ্জু মিয়া (২৫) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে কারগারে প্রেরণ করেন। সে ওই গ্রামের শাহ আলমের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালত থেকে ২ বছরের সাজা রয়েছে।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চারিনাও গ্রামে ডিবি পুলিশ অভিযান চালিয়ে চোরাই মামলামাল সহ ২ জনকে আটক করেছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল আন্তঃজেলা চোরচক্রের সিন্ডিকেটের সন্ধান পায়। পরে পুলিশ সুপার রেজাউল হক খানের নির্দেশে ডিবির ওসি নন্দন কান্তি ধর ও এসআই শিহাব উদ্দিন ও এএসআই জুয়েল রানাসহ একদল পুলিশ গতকাল
স্টাফ রিপোর্টার ॥ শহরের কুখ্যাত মাদক স¤্রাট জুবেল মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে ওসি আলমগীর কবিরের নেতৃত্বে এসআই সুজন শ্যাম ও এসআই সাইফুলসহ একদল পুলিশ শহরের বেবিষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকের দুইটি মামলায় ২ বছরের দন্ডাদেশ রয়েছে। এতদিন সে পলাতক ছিলো। সে বহুলা
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা সদরের ৪নং ইউনিয়নের বাহুবল গ্রামে ১৩ মাসের সন্তান রেখে ফাতেমা বেগম নামে (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানান, গতকাল রবিবার দুপুরে শিশু বাচ্চাকে নিয়ে সতীন তাসলিমার সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ফাতেমা ঘরের দরজা বন্ধ করে গলায় দড়িয়ে দিয়ে
স্টাফ রিপোর্টার ॥ দৈনিক খোয়াইয়ের ফটো সাংবাদিক ও ফোকাস বাংলার জেলা প্রতিনিধি রনু বিশ্বাসের মাতা শান্তি বিশ্বাস (৭৫) পরলোকগমণ করেছেন। গতকাল রবিবার ভোর ৫টায় হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শান্তি বিশ্বাস স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর প্রায় ১ বছর ধরে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে এক ছেলে রনু বিশ্বাসসহ অনেক শুভাকাঙ্খী রেখে
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরিফে তিন দিন ব্যাপী ৭০৪ তম পবিত্র বার্ষিক ওরস ১৪ জানুয়ারি শুরু হবে। জানা যায়, হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) এর সিলেট বিজেতা হযরত শাহ জালাল (রহঃ) এর ভাগনা অন্যতম সঙ্গী অনুসারী ও সিলেট যুদ্ধ অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি এবং সিলেট
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সদরের পৌর এলাকার হবিগঞ্জ রোডের এম.এস মার্কেটের টিনের চাল কেটে অন্যন্যা মেডিকেলে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।এছাড়া মার্কেটের লটো জুতার দোকান সহ আরো কয়েকটি দোকানে চুরি চেষ্টা করলেও টিন কাটতে না পারায় ব্যর্থ হয় চোরের দল। বৃহস্পতিববার (৯ জানুয়ারি) দিবাগত গভীররাতে হবিগঞ্জ রোডের এম.এস মার্কেটের অন্যানা মেডিকেল দোকানের টিনের চাল কেটে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক শাহ্ সুলতান আহমেদ, নির্বাহী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর পরিষদের মাসিক সভায় গতকাল বৃহস্পতিবার পৌর সভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় হবিগঞ্জ শহরের যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া শহরের রাস্তায় শৃংখলা প্রতিষ্ঠা করা, অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা ইত্যাদি ব্যাপারে সভায় গুরুত্বারোপ করা হয়। অবৈধ মটর সংযোগ বিচ্ছিন্নকরণ,
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়ক দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীসহ এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে লাল-সবুজ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে তাজ উদ্দীন কোরেশী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন- ঢাকা-সিলেট মহাসড়কের সাথে নবীগঞ্জ শহরের একমাত্র বাইপাস সড়ক নবীগঞ্জ-রুদ্রগ্রামের এই সড়কটি। এ উপজেলার পানিউমদা, গজনাইপুর,