মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ডাক্তারের চেম্বার ও দোকানে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সদরের পৌর এলাকার হবিগঞ্জ রোডের এম.এস মার্কেটের টিনের চাল কেটে অন্যন্যা মেডিকেলে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।এছাড়া মার্কেটের লটো জুতার দোকান সহ আরো কয়েকটি দোকানে চুরি চেষ্টা করলেও টিন কাটতে না পারায় ব্যর্থ হয় চোরের দল। বৃহস্পতিববার (৯ জানুয়ারি) দিবাগত গভীররাতে হবিগঞ্জ রোডের এম.এস মার্কেটের অন্যানা মেডিকেল দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও এলএডি টিভিসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। সিসি ক্যামেরা মনিটর ও ডিভিআর বক্স নিয়ে যাওয়ায় ধারনকৃত ঘটনার দৃশ্য দেখা যায়নি। ফলে চোরচক্রকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। এই ঘটনায় নবীগঞ্জের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। এ বিষয়ে অন্যন্যা মেডিকেল হলের মালিক নিরুপম দেব জানান, তিনি গতকাল শুক্রবার সকালে দোকান খুলে দেখেন টিনের চালের ওপর দিয়ে ঘরে আলো প্রবেশ করছে। পরে সন্ধান করে দেখেন টিনের চাল খোলা। পরে দেখা যায়, দোকানে ড্রয়ারে রাখা কয়েক হাজার টাকা, ঔষুধ ও পিছনে ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব এর চেম্বারের এলইডি টিভি নিয়ে যায়। যার আনুমানিক মূল্য হবে লক্ষাধিক টাকার মতো। পরে ৯৯৯ জানালে স্থানীয় নবীগঞ্জ থানা পুলিশ দোকান পরিদর্শন করে। এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত চলছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চুরি প্রতিরোধে প্রত্যেক মার্কেট মালিককে নিজ উদ্যোগে পাহারাদারও লাইটের ব্যবস্থা করার কথা বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com