রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরের যানজট নিরসনে গুরুত্ব দিয়ে কাজ করবে পৌরসভা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর পরিষদের মাসিক সভায় গতকাল বৃহস্পতিবার পৌর সভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় হবিগঞ্জ শহরের যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া শহরের রাস্তায় শৃংখলা প্রতিষ্ঠা করা, অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা ইত্যাদি ব্যাপারে সভায় গুরুত্বারোপ করা হয়। অবৈধ মটর সংযোগ বিচ্ছিন্নকরণ, পৌরসভার মার্কেট সমূহের ভাড়া আদায়সহ যথাযথ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, অবকাঠামো উন্নয়ন, পুকুর জলাশয় সংরক্ষণ, সড়ক বাতি, পরিচ্ছন্নতা কার্যক্রম, পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা গতিশীল করা ইত্যাদি ব্যাপারে সভায় আলোচনা করা হয়। সভা পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প সংক্রান্ত পদক্ষেপের কথা তুলে ধরেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com