চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মানিক মেম্বার ও সোনাই মেম্বার হত্যা মামলার আসামী পক্ষের লোকজনের মাঝে দু’দফা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মাঝে নারী নির্যাতনসহ একাধিক মামলা দায়ের হয়েছে। ২৪ অক্টোবর রাত প্রায় ১০ টায় গুইবিল সীমান্তের সাদ্দাম বাজারে ছিদ্দিক মিয়া ও ইউপি সদস্য মানিক মিয়ার লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হন।
প্রেস বিজ্ঞপ্তি ॥ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আল্লামা আবদুল বাছিত আজাদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল করিম সংবাদপত্রে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে আজ রবিবার থেকে ১৮ দল ঘোষিত হরতাল সর্বাত্মকভাবে সফল করার জন্য দলীয় নেতা কর্মী সহ জেলাবাসীর প্রতি উদাত্ত আহব্বান জানান। নেতৃবৃন্দ বলেন জন বিচ্ছিন্ন এই সরকার দমন নিপীড়নের মাধ্যমে অবৈধভাবে
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরতলীর পইল নিউ বন্ধন সমবায় সমিতির উদ্যোগে ২য় বার্ষিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই লক্ষে গত শুক্রবার বাদ আছর হইতে রাত ২ টা পর্যন্ত পইল ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সমিতির প্রধান উপদেষ্ঠা উপজেলা পরিষদের চেয়ারম্যান এমপি প্রার্থী সৈয়দ আহমদুল হক সভাপতিত্ব করেন। তিনি বলেন নিউ
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মা-মেয়ে, ছেলেসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত সুমন আহমেদ (২৪) ও তার মা মনোয়ারা বেগম (৪৫) কে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরা হল কনর মিয়া (৩০) ও আহত মনোয়ারা বেগমের দু’মেয়ে। জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হেলাল আহমদ চৌধুরীর মাতা জাহেরা চৌধুরী আর নেই। গতকাল সন্ধ্যায় নিজ বাড়িতে র্বাধক্য জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না…. রাজিউন)। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৬০ বছর। তিনির স্বামী, ৩ ছেলে, ৩ মেয়ে সহ আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা
মাধবপুর প্রতিনিধি ॥ সংবিধান অনুযায়ি অন্তর্বর্তী কালীন সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং ১৮ দলীয় জোটের নৈরাজ্যের প্রতিবাদে মাধবপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগের গতকাল বিকালে মাধবপুর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ১১ বছরের শিশু লাইজুকে আগামী ১ নভেম্বর শুক্রবার বিয়ের পীড়িতে বসানো হচ্ছে। লাইজু নোয়াগাঁও গ্রামের দুলাল মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়- শিশু লাইজু গত বছর স্থানীয় নোয়াগাঁও জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়। এরপর আর তাকে পড়ানো
প্রেস বিজ্ঞপ্তি ॥ অপসাংস্কৃতির নাশ, সুস্থ সাংস্কৃতির বিকাশই আমাদের প্রত্যাশা শ্লোগানকে সামনে রেখে চুনারুঘাট উপজেলা প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ (সামাজিক সংগঠন) এর কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বিকালে স্থানীয় সদর জামে মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভা আবু তৈয়ব আল হোসাইন এর সভাপতিত্বে ও মোশাহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আবু তৈয়ব আল হোসাইনকে