শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

পইল নিউ বন্ধন সমিতির উদ্যোগে সুন্নি মহা সম্মেলন

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩
  • ৫৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরতলীর পইল নিউ বন্ধন সমবায় সমিতির উদ্যোগে ২য় বার্ষিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই লক্ষে গত শুক্রবার বাদ আছর হইতে রাত ২ টা পর্যন্ত পইল ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সমিতির প্রধান উপদেষ্ঠা উপজেলা পরিষদের চেয়ারম্যান এমপি প্রার্থী সৈয়দ আহমদুল হক সভাপতিত্ব করেন। তিনি বলেন নিউ বন্ধন সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এমন একটি পবিত্র ভাল কাজের আয়োজন করেছেন যা মুসলমান নরনারীর ইহ ও পরকালের জন্য কল্যাণ বয়ে আনবে। তিনি এমন মহান কাজের প্রতি সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন। এছাড়া বিশিষ্ট ওলামায়েকেরামগণ ওয়াজ করেন। সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন। আমন্ত্রিতত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মসজিদ সমন্বয় সুন্নি সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ রইছ মিয়া, পইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, রিচি ইউনিয়নের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াস আলী, সৈয়দ ওয়াহিদুর রহমান, হাজী আব্দুর রহিম, হাজী মোঃ আম্বর আলী, সৈয়দ মইনুল হক আরিফ, মেম্বার ছন্দু মিয়া, সাবেক মেম্বার  বাবুর আলী ও ব্যবসায়ী মোঃ জাহির মিয়া। সম্মেলন শেষে সকল মুসলিম নরনারীর উদ্দেশ্যে ইহ ও পরকালের মুক্তি কামনায় মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com