শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে হামলায় একই পরিবারের ৫জন আহত

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩
  • ৫৭৭ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মা-মেয়ে, ছেলেসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত সুমন আহমেদ (২৪) ও তার মা মনোয়ারা বেগম (৪৫) কে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরা হল কনর মিয়া (৩০) ও আহত মনোয়ারা বেগমের দু’মেয়ে। জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের লামরুহ গ্রামের আব্দুল কাদিরের সাথে তারই প্রতিবেশী এলাইছ মিয়ার পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে কাদির মিয়ার বসত ঘরে প্রবেশ করে মারপিঠ শুরু করে। এতে আব্দুল কাদির মিয়ার স্ত্রীসহ ছেলে-মেয়ে আহত হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com