স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানার লাদিয়া গ্রামে পানিতে ডুবে রুমন মিয়া (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের বাচ্চু মিয়ার পুত্র। রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রুমনের পিতা জানান, ওই সময় বাড়ির পুকুরে সে গোসল করতে যায়। কিন্তু সাতার না জানায়, সে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও মাধবপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দাল মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে বহুলা বাইপাস এলাকার মৃত ছাবু মিয়ার পুত্র। গতকাল শনিবার বিকাল ৩টায় ডিবির এসআই আব্দুল করিম আলীয়া মাদ্রাসা এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার পকেট থেকে ৫৫ পিস
এক্সপ্রেস ডেস্ক ॥ পাকিস্তানে এসেছে রাশিয়ার সামরিক বাহিনীর একটি দল। পাক-রাশিয়ার যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে রাশিয়ার সেনাবাহিনীর একটি দল শুক্রবার পাকিস্তান এসেছে পৌঁছেছে। আর তা দেখে নরেন্দ্র মোদির ঘুম হারাম হয়ে গিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের উর্দু নিউজপোর্টাল দৈনিক পাকিস্তান। উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত পাক-রাশিয়ার এ সামরিক মহড়াটি চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।
বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের গহরপুর গ্রামের খুরশেদ উল্লার নামের ১ শারীরিক প্রতিবন্ধিকে হ্যান্ড অফ জেনারেল সিটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে ও বাউসা গ্রামের লন্ডন প্রবাসী শাহ্ ছালিক মিয়ার সার্বিক সহযোগিতায় হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বাউসা পয়েন্টের সানুর মিয়ার দোকানে ট্রাস্টের সদস্য শাহ্ লিমন মিয়ার সভাপতিত্বে ও শাহ্ মিজান
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে এসিআই কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হল লাখাই উপজেলার বামৈ গ্রামের আব্দুল গণির পুত্র এসিআই কোম্পানীর উপজেলা প্রতিনিধি আলামিন (৩০) ও করাব গ্রামের জবান উল্লার পুত্র টমটম চালক আরব আলী (৪৫)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান সড়কে টমটম উল্টে স্কুল ছাত্রীসহ ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ঘাটিয়াবাজার থেকে একটি টমটম ওই সড়ক হয়ে প্রধান সড়কে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হবিগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী শাম্মী আক্তার (১৫), আহাম্মদ আলী (২০)
অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের অলিপুর শিল্প এলাকার তিন হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের নেতৃত্বে অলিপুর শিল্প এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় হোটেল পরিচালনার কাগজপত্রে ত্র“টি থাকায় আরিফ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার, হোটেল শেরাটন এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার, তৃষা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর প্রাণ কোম্পানীর পণ্য সামগ্রী ট্রাক থেকে নামাতে গিয়ে সুজন মিয়া (২০) নামের এক শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নেত্রকোনা সদরের দা পাড়া গ্রামের সুমন আলীর পুত্র। গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, সুজন
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকার ঘাটিয়া বাজারস্থ মেসার্স চাঁদসী ফার্মেসীর স্বত্তাধিকারী ডাঃ অবিনাশ চন্দ্র মন্ডলের ৩য় ছেলে ডাঃ অমৃত মন্ডল গতকাল বুধবার ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে মস্তিস্ক রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী, সন্তান, বাবা, মা, ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাহার এই মৃত্যুতে জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অভিযান চালিয়ে ১০৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার ভোররাতে দেবনগর গ্রাম থেকে এসব মাদক উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার ভোর বেলা গোপন সূত্রে খবর পেয়ে মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার মোশারফ হোসেনের একদল বিজিবি সদস্য উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামে অভিযান চালিয়ে ১০৪ বোতল ভারতীয়
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলা বাজার থেকে রমিজ মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে শহরের কামারপট্রি এলাকার বাসিন্দা সৈয়দ আলীর পুত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর থানার এসআই লুৎফুর রহমানের একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।