আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কাবা শরিফের ব্যঙ্গচিত্র ফেইসবুকে পোষ্ট করে ধর্মীয় অনুভুতিতে আঘাতের ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এ ঘটনাকে পুঁজি করে মাধবপুরের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়ি-ঘরে হামলা ভাংচুর এবং লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার
প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরানের রোগ মুক্তি কামনায় নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে মিলাদ মাহফিল। হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এমদাদুল হক ইমরানের রোগ মুক্তি কামনায় নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে দলীয় অস্থায়ী কার্যালয়ে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুরানগঞ্জ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় সুমাইয়া (৬) নামের এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশের সড়কে খেলা করার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত
স্টাফ রিপোর্টার ॥ ৬ বছরের শিশুদের তালিকা তৈরি করে বিদ্যালয়ে ভর্তি বাধ্যতামূলক করা হয়েছে। বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। গরিব ও মেধাবি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার বৃত্তি-উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। গরিব ও মেধাবি ছাত্রদের ভিজিএফের মাধ্যমে চাউল ও অর্থ প্রদান করা হচ্ছে। কিন্তু আমরা ছেলে-মেয়েদের লেখা পড়ার প্রতি নজর দেই না। গতকাল সোমবার দুপুরে বাহুবল উপজেলা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর প্রাণ কোম্পানীতে কাজ করতে গিয়ে সোহাগ (২০) নামের এক শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার মকা হলিমপুর গ্রামের আলামিন মিয়ার পুত্র। আহত সুত্রে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে ওই কোম্পানীতে শ্রমিকের কাজ করে আসছে। গতকাল বিকেলে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের সামন থেকে বানিয়াচংয়ের আলোচিত গামছা বাহিনীর প্রধান মক্ষীরাণী পারভীন আক্তার পুতুল (৩৫) কে আবারো গ্রেফতার করেছে পুলিশ। সে হবিগঞ্জ শহরতলীর আলমপুর গ্রামের রাজমিস্ত্রি শওকত মিয়ার স্ত্রী ও বানিয়াচং সদরের যাত্রাপাশা গ্রামের বাসিন্দা। গতকাল রবিবার রাত ৮টায় সদর থানা পুলিশ সদর হাসপাতালের প্রধান ফটক থেকে তাকে আটক করে। পুলিশ জানায়
নবীগঞ্জ প্রতিনিধি ॥ উপজেলা শ্রমিক মালিক ঐক্য পরিষদ এর সভাপতি দিলশাদ এর উপর হয়রানী ও মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবীতে মহাসড়কের শহীদ কিবরিয়া চত্ত্বরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গতকাল রবিবার সন্ধ্যায় আউশকান্দি মালিক সমিতির সভাপতি হাজী শাহনুর আলমের সভাপতিত্বে ও নবীগঞ্জ- আউশকান্দি শ্রমিক সংগঠনের সভাপতি খালেদ আহমদ জজ এর পরিচালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর নোয়াগাও থেকে চেক জালিয়াতি মামলায় যুবদল নেতা মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের রহিম বকসের পুত্র। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ আনোয়ারপুর বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের রাস্তাগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। পৌর শহরের বেশীর ভাগ সড়কের পাকা রাস্তাগুলোর কার্পেটিং উঠে গেছে। পিচ উঠে যাওয়ায় এসব রাস্তা দিয়ে যান চলাচল অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন ঘটছে ছোট-বড় অনেক দুর্ঘটনা। চুনারুঘাট পৌরসভা, এলজিডি এবং হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ থেকে এসব রাস্তা কয়েক দফা জোরাতালি দিয়ে সংস্কার করা
স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ৪তরণের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গত বুধবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম বামৈ গ্রামে ঘটনাটি ঘটেছে। মামলার অভিযোগে বলা হয়, ওই কিশোরী গত বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ওৎ পেতে থাকা চার তরুণ তার মুখ চেপে তুলে
এক্সপ্রেস ডেস্ক ॥ এ্যাভোকাডো, ব্র“কোলি এবং শসা থেকে উপাদান নিয়ে আমেরিকার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বার্ধক্যরোধী ঔষধ। তবে, এই ঔষধ কেবল ইঁদুরের বার্ধক্য ঠেকিয়ে দিতে সক্ষম। বিজ্ঞানীরা এবার এই প্রক্রিয়ায় মানুষের বার্ধক্য ঠেকিয়ে দেবেন বলে আশা প্রকাশ করছেন এবং এ সংক্রান্ত গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গবেষকরা ইতোমধ্যেই কিছু মানুষকে নিয়ে তাদের গবেষণা শুরু করেছেন। ইঁদুরের ক্ষেত্রে