রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

লাখাইয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ৪ তরণের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

  • আপডেট টাইম রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ৪তরণের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গত বুধবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম বামৈ গ্রামে ঘটনাটি ঘটেছে।
মামলার অভিযোগে বলা হয়, ওই কিশোরী গত বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ওৎ পেতে থাকা চার তরুণ তার মুখ চেপে তুলে নিয়ে যান। গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে চারজন ওই কিশোরীকে ধর্ষণ করে বাড়ির পাশে ফেলে রেখে যান। পরে ওই কিশোরীর আত্মীয়স্বজন তাকে উদ্ধার করেন। এ ঘটনায় গতকাল শনিবার কিশোরীর মা বাদী হয়ে স্থানীয় চার তরুণকে আসামি করে একটি মামলা করেছেন। ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ওই কিশোরীর মায়ের ভাষ্য, তাঁরা আগেই মামলা করতে চেয়েছিলেন। কিন্তু গ্রামের কিছু ব্যক্তি মামলা না করার জন্য তাঁদের চাপ দিচ্ছিলেন। এ কারণে ঘটনার তিন দিন পর তাঁরা আজ (শনিবার) মামলা করেছেন।
হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. বজলুর রহমান বলেন, ওই কিশোরীকে আজ (শনিবার) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধর্ষণের আলামত পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং পাশাপাশি চিকিৎসাও দেওয়া হচ্ছে। চিকিৎসকের প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
লাখাই থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, আজ (শনিবার) ওই কিশোরীর মা বাদী হয়ে চার তরুণকে আসামি করে মামলা করেছেন। পুলিশ অভিযোগটি তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com