স্টাফ রিপোর্টার ॥ আজ ৮ ডিসেম্বর আজমিরীগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্ত হয়েছিল তৎকালীন ভাটি বাংলার রাজধানী খ্যাত হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা। মুক্তিযোদ্ধের বিরত্বগাথা দিনগুলোর মধ্যে একটি দিন হল আজমিরীগঞ্জ মুক্ত দিবস। সেদিন পূর্বাকাশে সূর্যদয়ের সাথে সাথেই মেঘনা রিভার ফোর্সের কোম্পানী কমান্ডার, ১১নং সেক্টরের ট্রেনিং ইনচার্জ ফজলুর রহমান চৌধুরীর নেতৃত্বে ৭ ঘন্টা সম্মুখযুদ্ধ
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের হাওরে আকবর হোসেন নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকাগ্রামে। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মকাগ্রামের তারা মিয়ার ছেলে আকবর হোসেন সাবেক বিআরডিবির চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরীর লম্বা বিল হাওরের একটি পুকুরের পাহাড়াদার হিসেবে নিয়োজিত ছিলেন।
নবীগঞ্জ প্রতিনিধি ॥ আবারও আলোচনায় হবিগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া। সাড়ে ৫ হাজার টাকার ঋণ থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয় পরে তিনি আবার বৈধতার জন্য আবেদন করলে আপিলে তিনি মনোনয়নের বৈধতা পেয়েছেন। রেজা কিবরিয়ার আইনজীবিরা জানান, শুক্রবার (৭ ডিসেম্বর) তার আপিল আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এর আগে তার ক্রেডিট কার্ডের
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সার্ভেয়ার সহিদুল ইসলামকে হুমক্কি দেয়ার অভিযোগে হেলাল উদ্দিন (৩০) নামে এক বালু চোরকে ২ বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মতিউর রহমান খাঁন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এ কারাদন্ড প্রদান করেন। হেলাল উদ্দিন উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত আসকির মিয়ার ছেলে।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুরের গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্বাস উদ্দিনকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। গতকাল রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মৃত আব্দুল খালের পুত্র। জানা যায়, আব্বাস উদ্দিন বাড়ী যাওয়ার পথে কোর্ট ষ্টেশন চাষি বাজার সংলগ্ন বাইপাস
মখলিছ মিয়া ॥ বানিয়াচং উপজেলা জামায়েত ইসলামীর সাবেক আমির ডাঃ আব্দুল হান্নান আরজু জামিনে বের হয়ে আবারও ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন। গতকাল বিকেলে তাকে হবিগঞ্জ কারাগারের গেইট থেকে আটক করে ডিবি পুলিশ। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাতে ডিবির ওসি শেখ মোহাম্মদ সোহেল এর নেতৃত্বে অভিযান চালিয়ে বানিয়াচং জাতুকর্নপাড়া গ্রামের বাড়ী থেকে ডাঃ আব্দুল হান্নান
প্রেস বিজ্ঞপ্তি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিম গতকাল দিনভর তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে দলীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি আসিম
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে হাফেজ জোবায়ের আহমেদ এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের প্রার্থী মাওলানা সোলায়মান খান রাব্বানীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বৈধ ঘোষণা করা হয়েছে। সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট একক ভাবে প্রায় অর্ধশত আসনে মোমবাতি মার্কা নিয়ে নির্বাচন করছে। প্রার্থীগণ