শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ড. রেজা কিবরিয়ার মনোনয়ন বৈধ

  • আপডেট টাইম শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮
  • ৫০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আবারও আলোচনায় হবিগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া। সাড়ে ৫ হাজার টাকার ঋণ থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয় পরে তিনি আবার বৈধতার জন্য আবেদন করলে আপিলে তিনি মনোনয়নের বৈধতা পেয়েছেন। রেজা কিবরিয়ার আইনজীবিরা জানান, শুক্রবার (৭ ডিসেম্বর) তার আপিল আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এর আগে তার ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করা হয়েছে। গত ২ ডিসেম্বর দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। সিটি ব্যাংক থেকে ঋণ খেলাপির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে তখন জানানো হয়।
ড. রেজা কিবরিয়া ড. কামাল হোসেনের দল ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করার জন্য হবিগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা দেন। পরবর্তীতে তিনি সরকারি মনোনয়নপত্র সংগ্রহ করে জেলা রিটার্নিং অফিসারের কাছে জমা দেন।
উল্লেখ্য, হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ এর প্রার্থী হিসেবে নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবিরয়া। এরপর ২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় তিনিসহ পাঁচজন নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com