সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচঙ্গের হাওরে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন

  • আপডেট টাইম শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮
  • ৫১১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের হাওরে আকবর হোসেন নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকাগ্রামে। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মকাগ্রামের তারা মিয়ার ছেলে আকবর হোসেন সাবেক বিআরডিবির চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরীর লম্বা বিল হাওরের একটি পুকুরের পাহাড়াদার হিসেবে নিয়োজিত ছিলেন। গতকাল ওই পুকুরে পাহাড়াদারের জন্য নির্মিত একটি ঘরে মৃতদেহটি এলাকাবাসী দেখতে পায়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। মৃত আকবর হোসেন এর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চালানো হয়েছে বলে তিনি এ প্রতিনিধিকে জানান। এ ঘটনা সম্পর্কে কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনাটি যারাই ঘটিয়েছে তাদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবীও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com