স্টাফ রিপোর্টার ॥ কিশোর জীবন মিয়া (১৭)। নানীর আদর-স্নেহে বড় হয়েছে। দীর্ঘ বছর আগে মা-বাবার মধ্যে সম্পর্ক ছিন্ন হয়। তখন থেকে মা’র সাথে নানার বাড়ি থাকছে। কয়েক বছর আগে জীবিকার তাগিদে মা-ও বিদেশ চলে যান। সেই থেকে নানীর আদর-স্নেহে লালিত হচ্ছে জীবন মিয়া। গত মঙ্গলবার হাত খরচের জন্য সে নানীর কাছে টাকা চায়। নানী পরে
প্রেস বিজ্ঞপ্তি ॥ পহেলা মে শ্রমিকদের অধিকার আদায়ের দিবস। হবিগঞ্জের সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন প্রতি বছরই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে। এবারো তারা জাকজমকভাবে দিবসটি উদযাপন করে। তবে অনুষ্ঠানে যে সকল শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে মৃত্যুর দাবির টাকা তুলে দেয়ায় অনুষ্ঠানটি হয়ে ওঠে অনন্য। হবিগঞ্জ সদর-লাখাই আসনের
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পুলিশের অভিযানে যৌনকর্মী ও খদ্দরসহ ১৪ জনকে আটক করেছে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। গত মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ শহরের নিউ মুসলিম কোয়ার্টার, মাষ্টার কোয়ার্টার ও গোসাইপুরসহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ফ্ল্যাট বাসা থেকে তাদের
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ধর্ষণ মামলা তুলে না নেয়ায় আবারো দুই বোনকে কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে লম্পট ও তার লোকজন। গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ঘটনা ঘটে। আহতরা হল মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের মোজাম্মেল হোসেনের কন্যা নুরজাহান (৪০) ও তার ছোটবোন গুলবাহার (৩০)। লম্পটরা তাদের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করেছে। গুরুতর আহত অবস্থায়
এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ১ মে। মহান মে দিবস। দীর্ঘ বঞ্চনার শিকার রক্তঝরা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। মাঠে ঘাটে কলকারখানায় খেটে খাওয়া মানুষের এক গৌরবময় ইতিহাসের দিন। বিশ্বের মেহনতী জনতা ঐক্যবদ্ধ আন্দোলন ও সংহতির প্রতীক হিসেবে এ দিনটি পালন করছে। দীর্ঘ বঞ্চনা আর শোষণের শিকার হতে থাকা শ্রমিক শ্রেণি এই বঞ্চনা আর শোষণ থেকে
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ টানা বর্ষনে বানিয়াচঙ্গের সিংগুয়ার বাঁধ ভেঙ্গে প্রায় ৫ শতাধিক হেক্টর জমির ধান পানির নীচে। চরম দূর্ভোগে পড়েছেন ওই সব হাওরের হাজার হাজার কৃষক। গতকাল বিকালে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের অর্ন্তগত সিংগুয়ার বাঁধ ভেঙ্গে ধূমবনদ, ধনার ঘাট, হর মানিয়ার নীচ, তেনাচুরা, খাগদার, কাংলাডুবী, আজমিরীগঞ্জের জলসুখা, নোয়াগড়,
নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের স্থগিত ফলাফল গতকাল সোমবার উপজেলা প্রশাসনের কার্যালয়ে পূন:গণনার পর ঘোষণা করার কথা থাকলেও প্রার্থীদের দ্বিধাবিভক্তির কারনে ফলাফল স্থগিতই রয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে দায়িত্ব দিয়ে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়,
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ভারত থেকে চোরাই পথে আনা ফেন্সিডিল পাচারকালে ৩ মহিলা মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩২ বোতল ফেন্সিডিল। গ্রেফতারকৃতরা হচ্ছে, ভৈরব থানার লক্ষীপুর (উত্তর পাড়া) গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে ফরিদ মিয়া (৩২) তার স্ত্রী আশা বেগম (২৫), একই এলাকার কমলপুর গ্রামের আম্বর আলীর
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নির্বাচনের প্রায় ২ বছর পর আইনী লড়াইয়ের মাধ্যমে ২য় বারও বিজয়ী হলেন মায়ারুন আক্তার। গত ২২ এপ্রিল হবিগঞ্জ নির্বাচনী আপীল ট্রাইব্যুনাল হবিগঞ্জের বিচারক মায়ারুনকে বিজয়ী ঘোষণা করে রায় প্রদান করেন। রায়ের ফলে মায়ারুন আক্তার নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পূণরায় বিজয়ী হলেন। মামলার বিবরণে