রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে ৩ নারী সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ভারত থেকে চোরাই পথে আনা ফেন্সিডিল পাচারকালে ৩ মহিলা মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩২ বোতল ফেন্সিডিল। গ্রেফতারকৃতরা হচ্ছে, ভৈরব থানার লক্ষীপুর (উত্তর পাড়া) গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে ফরিদ মিয়া (৩২) তার স্ত্রী আশা বেগম (২৫), একই এলাকার কমলপুর গ্রামের আম্বর আলীর স্ত্রী শান্তি বেগম (৪০) ও একই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী হনুফা বেগম (৩৮)।
গতকাল সোমবার ভোর সোয়া ৬টার দিকে মাধবপুর থানার বহরা ইউনিয়নের কাসিমনগর বাজারের দক্ষিণ পাশে রেললাইন সংলগ্ন রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩২ বোতল ফেন্সিডিল গন্তব্যে পৌছে দেয়ার জন্য গ্রেফতারকৃতরা হেটে রওয়ানা দেয়। সোর্সের মাধ্যমে খবর পেয়ে কাসিম নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে মাধবপুর থানার মামলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com