শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নানীর কাছে টাকা চেয়ে না পাওয়ায় বিষপানে জীবনের জীবনহানী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কিশোর জীবন মিয়া (১৭)। নানীর আদর-স্নেহে বড় হয়েছে। দীর্ঘ বছর আগে মা-বাবার মধ্যে সম্পর্ক ছিন্ন হয়। তখন থেকে মা’র সাথে নানার বাড়ি থাকছে। কয়েক বছর আগে জীবিকার তাগিদে মা-ও বিদেশ চলে যান। সেই থেকে নানীর আদর-স্নেহে লালিত হচ্ছে জীবন মিয়া। গত মঙ্গলবার হাত খরচের জন্য সে নানীর কাছে টাকা চায়। নানী পরে টাকা দেবেন বলে তাকে বলেন। আর এতেই অভিমান করে বিষপানে জীবনপ্রদীপ নিভিয়ে দিয়েছে জীবন।
বিষপানের ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায় বহরা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে নানা খুরশেদ মিয়া বাড়িতে। তার পিতা হলেন একই এলাকার হবিবপুর গ্রামের আক্তার মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবনের শিশু বয়সেই মা-বাবার মধ্যে ছাড়াছাড়ি হয়। তখন থেকে জীবন তার মা’র সাথে এনায়েতপুর গ্রামে নানা খুরশেদ মিয়ার বাড়িতে থাকত। কয়েক বছর আগে মা বিদেশ চলে যান। তখণ থেকে নানীই তাকে দেখাশুনা করে আসছেন। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে জীবন মিয়া নানীর কাছে হাত খরচের জন্য কিছু টাকা চায়। টাকা পরে দেয়া হবে বলে জানালে সে বিষপান করে। বিষাক্রান্ত অবস্থায় তাকে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল বুধবার ভোরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুল ইসলাম বাড়ি থেকে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com