সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জাকির হোসেন গোপালগঞ্জে বদলি ড. জি.এম সরফরাজ বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ ১০ লাখ টাকা লুট হবিগঞ্জে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক ॥ জমি অনাবাদি থাকার শঙ্কা হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত নবীগঞ্জের কালাভরপুরে পুলিশের অভিযান ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ দিঘলবাগে ধর্ষণ মামলার সাক্ষী স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আ.লীগ নেতা সাহিদ লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধান শুকানো হচ্ছে ॥ দুর্ঘটনার আশঙ্কা মাধবপুরে জমির মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ্ব মোছাম্মৎ রাবেয়া খাতুনের ইন্তেকাল হবিগঞ্জ সদর থানায় মহিলাসহ গ্রেপ্তার ৪

বানিয়াচঙ্গে ১০০০ পিস ইয়াবা উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (১৮ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিমের তত্ত্বাবধানে পরিদর্শক মো. খায়রুল আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, কুশিয়ারতলা গ্রামের মৃত শিষ আলীর পুত্র কালন মিয়ার বসতঘরের একটি কক্ষে খাটের তোষকের নিচে শপিং ব্যাগে রাখা এসব ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ১ হাজার পিস ইয়াবা ছিল।
জানা যায়, কালন মিয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে এলাকার যুব সমাজ ধ্বংস করে দিচ্ছিলো। পরে ওই এলাকায় চুরি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ খায়রুল আলম বাদী হয়ে সেতু চৌধুরী ও পলাতক আসামি কালন মিয়ার বিরুদ্ধে বানিয়াচং থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com