মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ ১০ ফুট দূরত্বে মসজিদ-মন্দির সম্প্রীতির অনন্য নজির বাহুবলে ॥ এক পাশে আজান, অপর পাশে উলুধ্বনি বানিজ্য সচিব হলেন হবিগঞ্জের কৃতি সন্তান শরফ উদ্দীন আহম্মেদ চৌধুরী ইকবাল মাধবপুরে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এমপি সৈয়দ মোঃ ফয়সল উমেদনগরে টমটমে বসা নিয়ে সংঘর্ষে আহত ৫০ বাহুবলে ৪০ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৪ লাখাইয়ে পুলিশের অভিযান ৩৮ পিস ইয়াবাসহ আটক ২ জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন লাখাইয়ে ফ্যামিলি কার্ড ও খানা তথ্যভাণ্ডার জরিপ কর্মসূচির উদ্বোধন নবীগঞ্জে অভিযানের পরও তীব্র যানজট ॥ অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

বাহুবলে ৪০ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৪

  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যানসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৭ অক্টোবর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- আসাদ আহমদ (৩৮), সজল মিয়া (৩২), বিপ্লব মিয়া (৩০) ও জাহেদা খাতুন (২৫)। পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে উপজেলার ৪ নম্বর বাহুবল সদর ইউনিয়নের দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। দৌলতপুর সেতুর প্রায় ১০০ গজ সামনে একটি ডিআই পিকআপে থাকা দুর্বৃত্তরা মালামাল বোঝাই কাভার্ডভ্যানটির গতিরোধ করে। পরে চালক মিন্টু মিয়ার হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যানসহ মালামাল নিয়ে পালিয়ে যায় তারা। এ সময় চালককে মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
ছিনতাই হওয়া মালামালের মধ্যে গ্যাস ফিল্ডে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ, বিয়ারিং, ফিল্টার, ফ্যান শ্যাফট, আই বোল্ট, স্টেইনলেস স্টিলের ফিটিংসসহ বিভিন্ন সরঞ্জাম ছিল। এজাহারে এসব মালামালের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর বাহুবল মডেল থানায় মামলা হলে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। হবিগঞ্জের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ অক্টোবর ৪জনকে গ্রেপ্তার করা হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মালামালসহ ঘটনার অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত, পলাতকদের গ্রেপ্তার এবং লুট হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com