মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ ১০ ফুট দূরত্বে মসজিদ-মন্দির সম্প্রীতির অনন্য নজির বাহুবলে ॥ এক পাশে আজান, অপর পাশে উলুধ্বনি বানিজ্য সচিব হলেন হবিগঞ্জের কৃতি সন্তান শরফ উদ্দীন আহম্মেদ চৌধুরী ইকবাল মাধবপুরে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এমপি সৈয়দ মোঃ ফয়সল উমেদনগরে টমটমে বসা নিয়ে সংঘর্ষে আহত ৫০ বাহুবলে ৪০ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৪ লাখাইয়ে পুলিশের অভিযান ৩৮ পিস ইয়াবাসহ আটক ২ জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন লাখাইয়ে ফ্যামিলি কার্ড ও খানা তথ্যভাণ্ডার জরিপ কর্মসূচির উদ্বোধন নবীগঞ্জে অভিযানের পরও তীব্র যানজট ॥ অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

লাখাইয়ে পুলিশের অভিযান ৩৮ পিস ইয়াবাসহ আটক ২

  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় পরিচালনা করা এক বিশেষ অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম বুল্লা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উপজেলার করাব (মীর বাড়ি) গ্রামের মৃত আবু মিয়ার ছেলে হাবিবুর রহমান (৫৫) এবং হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের রহমত আলীর ছেলে কুদরত আলী (৩৫)।
পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে পশ্চিম বুল্লা এলাকার পলাতক আসামি সারোয়ার আলমের বসতঘরের দক্ষিণ কক্ষে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত স্থান থেকে হাবিবুর রহমান ও কুদরত আলীকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজত থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাখাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com